Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

মার্কিন মুলুকে শেষ চক্করে সৌরবিমান

অনলাইন ডেস্ক পঠিত: 17 বার

প্রকাশিত: June 17, 2013 | 9:22 AM

অনলাইন ডেস্ক : পুরোপুরি সৌরশক্তিচালিত একটি উড়োজাহাজ গতকাল যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবতরণ করেছে। পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের পক্ষে সচেতনতা বাড়াতে এ উড়োজাহাজটি পুরো যুক্তরাষ্ট্র ভ্রমণের প্রায় শেষ পর্যায়ে সেন্ট লুই থেকে ওয়াশিংটনে যায়। গতকাল রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।
দ্য সোলার ইমপালস নামের এ উড়োজাহাজটি গতকাল স্থানীয় সময় রাত সোয়া ১২টার দিকে ওয়াশিংটনের বাইরে ডালেস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আয়োজকেরা এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। ঐতিহাসিক সফরের শেষ যাত্রায় জুলাই মাসের শুরুর দিকে নিউইয়র্কে যাওয়ার আগ পর্যন্ত উড়োজাহাজটি ওয়াশিংটনে থাকবে।
পরিকল্পনা অনুযায়ী উড়োজাহাজটি যদি সফর সম্পন্ন করতে পারে, তাহলে এটি হবে সৌরশক্তিচালিত প্রথম কোনো উড়োজাহাজ, যা দিন-রাত মিলিয়ে যুক্তরাষ্ট্রে বিচরণ করতে পারবে।
এক বিবৃতিতে উড়োজাহাজটির সুইস বৈমানিক বার্ট্রান্ড পিকার্ড বলেন, ‘এটি পরিবেশবান্ধব প্রযুক্তির নির্ভরযোগ্যতা ও সম্ভাবনা প্রমাণ করেছে। এটি আমাদের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে সহায়তা করছে।’
বৈমানিক বার্ট্রান্ড পিকার্ড তাঁর সহকর্মী আরেক বৈমানিক আন্ড্রে বোর্সবার্গের সঙ্গে দ্য সোলার ইমপালস প্রকল্পটি শুরু করেন। এখন এটির পরীক্ষামূলক চলাচল চলছে। সবকিছু ঠিকমতো চললে, ২০১৫ সালে উড়োজাহাজটির উন্নত সংস্করণ নিয়ে বিশ্বব্যাপী ভ্রমণের পরিকল্পনা আছে।
উড়োজাহাজটি মে মাসের শুরুর দিকে প্রথম সানফ্রান্সিসকো থেকে ফিনিক্সে যায়। এরপর এটি ফিনিক্স থেকে ডালেসে যায়। ডালেস থেকে সেন্ট লুই হয়ে উড়োজাহাজটি দুই দিনে টানা ৩০ ঘণ্টা চলে ওয়াশিংটনে পৌঁছে।
১১ কোটি ২০ লাখ মার্কিন ডলার বাজেটের ১০ বছরমেয়াদি দ্য সোলার ইমপালস প্রকল্পটি ২০০৩ সালে শুরু হয়। এ উড়োজাহাজটি ২০১২ সালের জুনে স্পেন থেকে মরক্কোতে প্রথম আন্তমহাদেশীয় ফ্লাইট পরিচালনা করে।
উড়োজাহাজটি ১২ হাজার সেল থেকে শক্তি সংগ্রহ করে। সেখান থেকেই রাতে ব্যবহারের জন্য প্রয়োজনীয় শক্তি উত্পাদিত হয়।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV