Friday, 5 June 2026 |
শিরোনাম
A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature
সব ক্যাটাগরি

প্রিন্স উইলিয়ামের স্বজনের খোঁজে বিজ্ঞানীরা ভারতে

অনলাইন ডেস্ক পঠিত: 12 বার

প্রকাশিত: June 17, 2013 | 4:39 PM

ব্রিটেনের প্রিন্স উইলিয়ামের দেহে ‘ভারতীয় জিনের’ অস্তিত্বের প্রমাণ পাওয়ার পর বিজ্ঞানীরা এখন তাঁর স্বজনের খোঁজে ভারতে আছেন। গত শুক্রবার উইলিয়ামের ডিএনএ পরীক্ষার ফলাফল প্রকাশ করেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা এখন ভারতের গুজরাট রাজ্যের সুরাটে উইলিয়ামের দূর সম্পর্কের আত্মীয়দের খোঁজে নেমেছেন। ব্রিটিশ সিংহাসনের ভবিষ্যৎ উত্তরাধিকার হিসেবে বাবা প্রিন্স চার্লসের পরেই আছেন উইলিয়াম। ফলে এই প্রথমবারের মতো রক্তে ভারতীয় ধারা নিয়ে কেউ ব্রিটেনের রাজা হতে চলেছেন।
বিজ্ঞানীদের পরীক্ষায় প্রমাণিত হয়েছে, উইলিয়ামের নানির নানির নানির নানি ছিলেন আধা ভারতীয় বংশোদ্ভূত এলিজা কেওয়ার্ক। গুজরাটের সুরাটে প্রিন্স উইলিয়ামের দাদার দাদার দাদার দাদা স্কটিশ ব্যবসায়ী থিওডর ফোর্বসের গৃহপরিচারিকা ছিলেন এলিজা। ১৭৯০ সালে জন্ম নেওয়া এলিজা ইস্ট ইন্ডিয়া কম্পানির শাসনামলে ভারতে বসবাস করতেন। বংশ-পদবি কেওয়ার্ক দেখে বিজ্ঞানীরা ধারণা করছেন, এলিজার দেহে আর্মেনীয় রক্ত প্রবাহিত। ১৮১২ সালে ফোর্বসের ঔরসে এলিজার গর্ভে জন্ম নেন ক্যাথরিন স্কট ফোর্বস। ক্যাথরিন ছয় বছরে পা দিলে ফোর্বস তাঁকে ইংল্যান্ডে পাঠিয়ে দেন। ক্যাথরিনের মেয়ের কূলের বংশধর উইলিয়ামের মা প্রিন্সেস ডায়না। ফলে বিজ্ঞানীরা মনে করছেন, উইলিয়ামের রক্তে কিছুটা ভারতীয় প্রভাব রয়েছে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।কালের কণ্ঠ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV