একুশে টেলিভিশনের উপদেষ্টা বরেণ্য নাট্য ব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরী আর নেই
বরেণ্য নাট্য ব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরী আর নেই। ৭৩ বছর বয়সে গতকাল রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর শমরিতা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না…রাজিউন)। তার মৃত্যুসংবাদে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। নাট্যাঙ্গনের অনেকেই ছুটে আসেন শমরিতা হাসপাতালে। আজ সকাল ১০টায় বরেণ্য এই নাট্যব্যক্তিত্ব’র মরদেহ তার সর্বশেষ কর্মস্থল একুশে টেলিভিশন ভবনের সামনে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপর বেলা ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০মিনিট পর্যন্ত তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গনে রাখা হবে। বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রঙ্গনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে দুপুর ২টা ৩০মিনিটে আতিকুল হক চৌধুরীর মরদেহ বিটিভিতে শ্রদ্ধা নিবেদনের জন্য নিয়ে যাওয়া হবে। এরপর বিকেল ৪টায় তার মরদেহ মিরপুর বুদ্ধিজীবি কবরস্তানে দাফন করা হবে। আতিকুল হক চৌধুরী দীর্ঘদিন প্রস্টেট ক্যান্সার, ডায়বেটিস ও কিডনী রোগসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত ১৫ই জুন শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাকে শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতিকুল চৌধুরী বরিশালের মেহেন্দিগঞ্জ থানার উলানিয়া গ্রমের প্রসিদ্ধ জমিদার বাড়ির সন্তান। ১৯৩১ সালের ১৫ই ডিসেম্বর তিনি বরিশালে জন্মগ্রহণ করেন। ষাটের দশকে বাংলাদেশ বেতারের মাধ্যমে তার কর্মজীবন শুরু। এরপর পাকিস্তান টেলিভিশন ও বাংলাদেশ টেলিভিশনে কর্মরত ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে দীর্ঘ ১১ বছর শিক্ষকতা করেছেন। সর্বশেষ তিনি একুশে টেলিভিশনের উপদেষ্টা হিসেবে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করছিলেন। শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, টলস্টয়ের মত বহু নন্দিত লেখকের গল্প উপন্যাস তিনি সার্থকভাবে নাট্যরূপ দিয়ে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তার রচিত ও প্রযোজিত কালজয়ী নাটকের মধ্যে ‘বাবার কলম কোথায়’, ‘দূরবিন দিয়ে দেখুন’, ‘সার্কাস দেখুন’, ‘নীল নকশার নকশার সন্ধানে’, ‘নিঝুম দ্বীপের সন্ধানে’, ‘মামার বালিশ কোথায়’ উল্লেখযোগ্য। আতিকুল হক চৌধুরীর স্ত্রী জোহরা বেগম। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছেন।মানবজমিনসর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’