Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

ক্ষুধার্তের সংখ্যা হ্রাস করে এফএও পুরস্কার পেল বাংলাদেশ

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: June 18, 2013 | 1:08 AM

দারিদ্র্য ও অপুষ্টি দূর করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করায় জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বাংলাদেশকে বিশেষভাবে পুরস্কৃত করেছে। সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের প্রথম ধাপ ক্ষুধার্ত মানুষের সংখ্যা কমিয়ে আনায় বাংলাদেশসহ ২০টি দেশকে ডিপ্লোমা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
গতকাল ইতালির রোমে অবস্থিত এফএওর সদর দপ্তরে সংস্থাটির ৩৮তম সম্মেলনে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার তুলে দেওয়া হয়। রোম সফররত খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক বাংলাদেশের পক্ষে এফএওর মহাপরিচালক হোসে গ্রাজিয়ানো ডি সিলভার কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে বিশ্বের ১৯৪টি দেশের মন্ত্রী ও শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খাদ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শাহদাত হোসেন, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের মহাপরিচালক নাসের ফরিদ, ইকোনমিক কাউন্সেলর মফিজুর রহমান উপস্থিত ছিলেন।
পুরস্কার হাতে নিয়ে খাদ্যমন্ত্রী এফএওকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এবং দারিদ্র্য নিরসনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। খাদ্যনিরাপত্তা অর্জনের মাধ্যমে দারিদ্র্য ও অপুষ্টির হার কমিয়ে আনায় অর্জিত সাফল্যের বিষয়ে তিনি দেশের সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রথম লক্ষ্য ছিল ২০১৫ সালের মধ্যে চরম দারিদ্র্য জনসংখ্যা অর্ধেকের বেশি কমিয়ে আনা। বাংলাদেশ ২০১২ সালের মধ্যেই এ লক্ষ্যমাত্রা অর্জন করেছে। ১৯৯০-৯২ সালে বাংলাদেশের চরম দারিদ্র্য লোকের সংখ্যা ছিল তিন কোটি ৭২ লাখ। ২০১২ সালে এ সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৫৩ লাখ। শতকরা হিসাবে চরম দারিদ্র্য জনসংখ্যা ৩৭ দশমিক ৬ ভাগ থেকে ১৬ দশমিক ৮ ভাগে কমিয়ে আনা হয়েছে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV