Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

কুমেরুর বরফ তলা থেকে গলছে

অনলাইন ডেস্ক পঠিত: 121 বার

প্রকাশিত: June 18, 2013 | 3:36 PM

দক্ষিণ মেরুতে আইস শেল্ফ নামধারী ভাসন্ত বরফের পাতগুলো পরীক্ষা করে দেখার পর বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, আইস শেল্ফগুলো সাগরের পানির নিচেই সবচেয়ে বেশি গলছে। আইস শেল্ফ বা ‘বরফের তাক’ সৃষ্টি হয় যখন কোনো হিমবাহ কি অন্য ধরনের বরফের প্রবাহ উপকূলে পৌঁছে সাগরের পানির ওপর এসে পড়ে। আইস শেল্ফ শুধু দক্ষিণ মেরু, গ্রিনল্যান্ড আর কানাডায় পাওয়া যায়। এ ধরনের আইস শেল্ফ একশ’ থেকে এক হাজার মিটার ঘনত্বের হতে পারে। বিশ্বের উষ্ণায়নের ফলে সাগরের পানির তাপমাত্রাও বেড়েছে এবং তার ফলে কুমেরুর আইস শেল্ফগুলো তলা থেকে গলে যাচ্ছে, সায়েন্স জার্নালে প্রকাশিত সমীক্ষাটিতে বলা হয়েছে। আইস শেল্ফের তলা থেকেও যে বরফ গলে, তা বিজ্ঞানীদের অনেকদিন ধরেই জানা। পরিভাষায় একে বলা হয় ‘বেসাল মেল্ট’, অর্থাত্ ‘ভিত থেকে গলা’। তবে বিজ্ঞানীরা ধরে নিচ্ছিলেন যে, আইস শেল্ফ থেকে আইসবার্গ বা হিমশৈল ভেঙে যাওয়ার ফলেই আইস শেল্ফের তলা থেকেও বরফ গলে। এবার পুরো ব্যাপারটি ব্যাপকভাবে অনুসন্ধান করে বিজ্ঞানীরা দেখেছেন, আইস শেল্ফের যত বরফ গলছে, তার বৃহত্তর অংশটি আসছে শেল্ফের তলা থেকে। সেখানেই বেশি করে বরফ গলছে। পরিসংখ্যান বলছে : ২০০৩ থেকে ২০০৮ সাল অবধি কুমেরুর আইস শেল্ফগুলো থেকে বছরে ১,৩২৫ ট্রিলিয়ন কিলোগ্রাম বরফ খোয়া গেছে বেসাল মেল্ট বা তলা থেকে বরফ গলার কারণে। সে তুলনায় আইসবার্গ বা হিমশৈল হয়ে প্রতি বছর খোয়া গেছে ১,০০৮ ট্রিলিয়ন কিলোগ্রাম বরফ। যা স্পষ্ট প্রমাণ করছে যে, আইস শেল্ফের তলা থেকেই বেশি বরফ গলছে। তবে প্রকৃতিতে কোনো প্রক্রিয়া সরল নয়, সহজ নয়। যেমন কুমেরুর সামগ্রিক আইস শেল্ফ এলাকার দুই তৃতীয়াংশ যে তিনটি সুবৃহত্ আইস শেল্ফকে নিয়ে, তাদের সব কটি কিন্তু মোট বেসাল মেল্টের মাত্র ১৫ শতাংশের জন্য দায়ী। আবার যে আইস শেল্ফগুলোতে বেশি বেসাল মেল্ট ঘটছে, সেগুলোও গোটা দক্ষিণ মেরুতে ছড়ানো। ধাঁধা ওখানেই শেষ নয়। কুমেরুর উপরিভাগের আস্তরণ যে গতিতে বরফ হারাচ্ছে, আইস শেল্ফগুলো থেকে বরফ গলছে তার দ্বিগুণ গতিতে। অবশ্য এ ধাঁধার উত্তরটা সহজ : আইস শেল্ফের ওপর ও নিচ, দুদিক থেকেই বরফ গলার সম্ভাবনা রয়েছে। আবার আইস শেল্ফের বরফ গলার মানেই যে শেল্ফটা ছোট হয়ে আসছে, এমন নয়। কেননা, কুমেরুর মূল অংশ থেকে হিমরাশি এসে সেই ঘাটতি আবার পূরণ করে দিতে পারে। জরিপে সংশ্লিষ্ট বিজ্ঞানীরা বলেছেন, এসব কিছু বিবেচনা করলেও বলতে হয় যে, কুমেরুর কয়েকটি অংশে আইস শেল্ফগুলো বড় তাড়াতাড়ি গলছে এবং তার ফলে কুমেরুর হিমবাহগুলো, এমনকি গোটা মহাদেশটার ধারাপ্রকৃতি বদলে যাচ্ছে। মুশকিল শুধু এই যে, পৃথিবীর মোট পানযোগ্য পানির ৬০ শতাংশই রক্ষিত আছে কুমেরুর ওই বরফের আস্তরণের ভেতরে। সূত্র : ডিডব্লিউ/আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV