Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

সুপার কম্পিউটারের জনক যুক্তরাষ্ট্রের ক্রে

অনলাইন ডেস্ক পঠিত: 10 বার

প্রকাশিত: June 19, 2013 | 10:08 AM

ইশতিয়াক মাহমুদ : যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ক্রে পেশায় ছিলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। অ্যাপ্লায়েড ম্যাথমেটিকস ও কম্পিউটার বিজ্ঞানেও ছিলেন সমান পারদর্শী। ১৯৪৩ সালে চিপেওয়া ফলস হাই স্কুল থেকে স্নাতক করে ক্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামায় রেডিও অপারেটরের কাজ নেন। যুদ্ধ থেমে গেলে মিনেসোটা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৯ সালে তড়িৎ প্রকৌশলে ডিগ্রি নেন। ঠিক দুই বছর পর একই বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিতে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে মিনেসোটার ইঞ্জিনিয়ারিং রিসার্চ অ্যাসোসিয়েটসে (ইআরএ) কাজ শুরু করেন। ১৯৫৮ সালে যোগ দেন কন্ট্রোল ডাটা করপোরেশনে (সিডিসি)। ১৯৬০ সালে তাঁর নকশাতেই তৈরি হয় সিডিসি১৬০৪ নামের কম্পিউটার। এরপর ১৯৬৪ সালে তৈরি করেন সিডিসি ৬৬০০ নামের সুপার কম্পিউটার। এটিকেই বিশ্বের প্রথম বাণিজ্যিক সুপার কম্পিউটার হিসেবে বিবেচনা করা হয়। ১৯৭২ সালে প্রতিষ্ঠা করেন ক্রে রিসার্চ নামের নিজের প্রতিষ্ঠান। এখান থেকেই সুপার কম্পিউটার তৈরি করতেন তিনি। ১৯৯৬ সালের ৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের কলোরাডোতে মারা যান ক্রে।কালের কণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ