Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

২০১২ সালে বাস্তুচ্যুত ৭৬ লাখ মানুষ : জাতিসংঘ

অনলাইন ডেস্ক পঠিত: 38 বার

প্রকাশিত: June 19, 2013 | 6:32 PM

ডেস্ক: জাতিসংঘ বলেছে, ২০১২ সালে বিশ্বে শরণার্থীর সংখ্যা ৭৬ লাখে দাঁড়িয়েছে। ১৯৯৪ সালের পর এটাই শরণার্থীর সর্বোচ্চ সংখ্যা বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালে মোট শরণার্থীদের ৫৫ ভাগই আফগানিস্তান, সোমালিয়া, ইরাক, সুদান, সিরিয়া এই পাঁচটি দেশের। তবে বিপুলসংখ্যক মানুষের শরণার্থীতে পরিণত হওয়ার নেপথ্যে সিরিয়ার গৃহযুদ্ধকে ‘গুরুতর কারণ’ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বলে বিবিসি জানিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, উন্নয়নশীল দেশগুলো বিশ্বের মোট শরণার্থীদের ৮১ শতাংশকে আশ্রয় দিচ্ছে যা এক দশক আগের সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি। ইউএনএইচসিআর-এর প্রধান আন্তোনিও গুতের্রেস বলেছেন, এটি সত্যিই একটি উদ্বেগজনক সংখ্যা। এতে প্রমাণিত হয় ব্যক্তি পর্যায়ের দুর্দশা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে এবং এতে তাই প্রতিভাত হয়, আন্তর্জাতিক সমপ্রদায় বিরোধ দূর করতে ব্যর্থ হচ্ছে, প্রয়োজনীয় সময়ে সমস্যা সমাধান করতে পারছে না। তিনি  আরও বলেন, ৭৬ লাখ শরণার্থীর এই সংখ্যা বোঝা যায়, প্রতি ৪ দশমিক ১ সেকেন্ডে ১ জন ব্যক্তি বাস্তুচ্যুত হচ্ছে। ইউএনএইচসিআর জানিয়েছে, নিজস্ব মাধ্যমে তথ্য-উপাত্ত সংগ্রহের পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শরণার্থীদের এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে। আফগানিস্তান বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থীর উৎস। ৩২ বছর ধরে এই অবস্থান আফগানিস্তান ধরে রেখেছে। এর ৯৫ শতাংশ শরণার্থী ইরান অথবা পাকিস্তানে অবস্থান করছে। ২০১২ সালের পরিসংখ্যান অনুযায়ী শরণার্থীর সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে সোমালিয়া এবং তার ঠিক পরের স্থানেই রয়েছে ইরাক। আর সিরিয়া রয়েছে চতুর্থ স্থানে। প্রতিবেদনে মালি ও ডেমক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর নাগরিকরাও উদ্বেগজনক হারে শরণার্থীতে পরিণত হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV