১০ বছরে বাংলাদেশে দারিদ্র্য কমেছে ২৬ ভাগ : বিশ্বব্যাংক
ডেস্ক: বাংলাদেশে ২০০০ থেকে ২০১০ সালের মধ্যে দারিদ্র্য কমেছে শতকরা ২৬ ভাগ। এর মূলে রয়েছে শ্রমিক আয় বৃদ্ধি ও ভূপ্রকৃতির পরিবর্তন। আজ বিশ্বব্যাংক এক প্রতিবেদনে এ কথা বলেছে। এতে বলা হয়, ২০০০ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত এই দারিদ্র্য কমেছে সুষম ও স্থির গতিতে। এর মধ্যে ২০০০ থেকে ২০০৫ সালের মধ্যে বার্ষিক ১ দশমিক ৮ ভাগ হারে এবং ২০০৫ থেকে ২০১০ সালের মধ্যে বার্ষিক ১ দশমিক ৭ ভাগ হারে দারিদ্র্য কমেছে। এতে গরিব মানুষের সংখ্যা কমেছে। ২০০০ সালে তাদের সংখ্যা ছিল ৬ কোটি ৩০ লাখ। তা ২০০৫ সালে কমে দাঁড়ায় ৫ কোটি ৫০ লাখে। ২০১০ সালে এ সংখ্যা দাঁড়ায় ৪ কোটি ৭০ লাখ। জনসংখ্যা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও গত ১০ বছরে গরিব মানুষের সংখ্যা কমেছে শতকরা ২৬ ভাগ। ‘বাংলাদেশ পোভার্টি অ্যাসেসমেন্ট: এ ডিকেড অব প্রগ্রেস ইন রিডিউসিং পোভার্টি, ২০০০-২০১০’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, শ্রমিকদের আয় উচ্চ আয়ের ক্ষেত্রে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। একই সঙ্গে তা দারিদ্র্যের হার কমাতে সহায়তা করেছে। এর পাশাপাশি, গত কয়েক দশকে প্রজনন হার স্থির হারে কমেছে। এর ফলে নির্ভরশীলতার হার কমে গেছে। বেড়েছে মাথাপিছু আয়। কমেছে দারিদ্র্য। ভূপ্রকৃতির পরিবর্তনের ফলে শ্রম বাজারে যে চাপ সৃষ্টি হচ্ছে তাতে দ্রুত বর্ধনশীল শ্রম শক্তিকে দক্ষ শ্রম শক্তিতে পরণিত করার বিষয়ে বাংলাদেশকে আরও মনোযোগী হতে হবে। নারী শিক্ষার ধারা ও শ্রমশক্তি হিসেবে নারীদের অংশগ্রহণ কমে যাওয়ায় নজর দিতে হবে নারী-বান্ধব চাকরি, কর্মপরিবেশ ও শ্রম নীতিতে। যাতে শ্রম শক্তিতে অধিক হারে নারীর অংশ গ্রহণে সহায়তা করে। কৃষি উৎপাদন বাড়াতে এবং কলকারখানায়, সার্ভিস সেক্টরে বেতন বৃদ্ধির জন্য বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে শ্রমিকের আয় বৃদ্ধি বজায় রাখা খুব কঠিন হয়ে পড়বে। ২০ বছরের মধ্যে প্রবীণদের নিয়ে বড় ধরণের একটি চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ।মানবজমিনসর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’