Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

সন্তান জন্মদানে ডায়না ও কেটের একই হাসপাতাল

অনলাইন ডেস্ক পঠিত: 185 বার

প্রকাশিত: June 20, 2013 | 2:52 PM

সন্তান জন্মদানে ডায়না ও কেটের একই হাসপাতালযুক্তরাজ্যের প্রিন্সেস ডায়না যে হাসপাতালে সন্তান জন্ম দিয়েছিলেন সেই একই হাসপাতালে সন্তান জন্ম দিতে যাচ্ছেন ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন। জন্ম নেয়া সন্তানই হবেন ব্রিটিশ সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী। তবে সন্তান ছেলে না মেয়ে হবে সেই বিষয়ে বাকিংহাম প্যালেস এখন পর্যন্ত কিছু জানায়নি। আগামী মাসে কেটের সন্তান জন্ম দেয়ার কথা রয়েছে। খবর রয়টার্সের।
পশ্চিম লন্ডনের পাদিংটনের সেন্ট মেরিস হাসপাতালে প্রিন্স উইলিয়াম ও হেরিকে জন্ম দিয়েছিলেন প্রিন্সেস ডায়না। যিনি ১৯৯৭ সালে প্যারিসে সড়ক দুর্ঘটনায় মারা যান। কেটের সন্তান জন্মদানের বিষয়টি দেখভাল করবেন রাণী দ্বিতীয় এলিজাবেথের সাবেক চিকিত্সক স্ত্রী রোগ ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ মার্কুস ছেছেল। সন্তানের বিষয়ে বাকিংহাম প্যালেস থেকে কিছু জানানো না হলেও মেয়ে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাজসিংহাসনের ঐতিহ্য অনুযায়ী সন্তানের জন্মদানের পর তার লিঙ্গসহ সব বিষয়ের বর্ণনা সম্বলিত একটি কাগজ খামে করে রাণীর কাছে হাসপাতাল থেকে পাঠানো হবে। এরপর প্রাসাদের প্রধান গেটে খবরটি প্রচার করা হবে। প্রিন্স উইলিয়াম (৩০) এবং কেট মিডলটন (৩১) ২০১১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV