এবার আসছে থ্রিডি ডিজিটাল ব্রেন

বিজ্ঞানের নিত্যনতুন আবিষ্কার আমাদের কল্পনাশক্তিকেও হার মানাচ্ছে। এবার বিজ্ঞানীরা প্রথমবারের মতো মানুষের মস্তিষ্কের হাই-রেজ্যুলেশন থ্রিডি ডিজিটাল মডেল তৈরি করে বিস্ময় সৃষ্টি করেছেন। গবেষকরা এর নাম দিয়েছেন ‘বিগ ব্রেন’। শিগগিরই থ্রিডি মডেলের ডিজিটাল এই ব্রেনের মডেল স্নায়ুবিজ্ঞানীদের গবেষণার জন্য সহজলভ্য করে দেয়া হবে। সম্প্রতি জার্নাল সায়েন্স ম্যাগাজিনে মস্তিষ্কের এই মডেল প্রকাশিত হয়েছে। গবেষণার কাজে ৬৫ বছর বয়সী মৃত এক নারীর ব্রেনকে ৭ হাজার ৪শ’ ক্ষুদ্রতম ভাগে বিভক্ত করা হয়। এর প্রতিটি ভাগের অর্ধেকের পুরুত্ব হচ্ছে মানুষের একটি চুলের পুরুত্বের সমান। তারপর গবেষকরা প্রতিটি ভাগকে আলাদাভাবে চিহ্নিত করে উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটারে স্ক্যান করেন। অবশেষে কম্পিউটারে স্ক্যান করা ব্রেনের ক্ষুদ্রতম ভাগগুলোকে একত্রিত করার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ রূপ দেয়া হয়। দীর্ঘ ১০ বছর ধরে চলা জটিল এই গবেষণা প্রক্রিয়ায় ৮০ বিলিয়ন নিউরোর ওপর এই পরীক্ষা চালানো হয়। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পল ফ্লেচার বলেন, ডিজিটাল ব্রেনের মডেল আবিষ্কারের ফলে মস্তিষ্কের কটেক্সের প্রতিটি স্তর নিয়ে গবেষণার পথ সহজ হলো। সূত্র : বাংলানিউজ
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি