Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নিউইয়র্ক পার্লামেন্টের এওয়ার্ড পেলেন অভিনেত্রী তমালিকা এবং প্রবাসের সমাজকর্মী বাদল

অনলাইন ডেস্ক পঠিত: 8 বার

প্রকাশিত: June 22, 2013 | 6:27 PM

এনা : বাংলাদেশের অভিনেত্রী তমালিকা কর্মকার এবং নিউইয়র্কের সমাজসেবক আকতার হোসেন বাদলকে এওয়ার্ড দিল নিউইয়র্ক অঙ্গরাজ্য পার্লামেন্ট। ২১ জুন রাতে (বাংলাদেশ সময় শনিবার সকাল) নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে উৎসবমুখর পরিবেশে এ এওয়ার্ড হস্তান্তর করেন অঙ্গরাজ্য পার্লামেন্টের এ্যাসেম্বলীম্যান লুইস আর সেপুলভেদা। তমালিকা কর্মকার এওয়ার্ড গ্রহণের পর আবেগ আপ্লুত হয়ে বলেন, ‘আমি জীবনে বহু এওয়ার্ড পেয়েছি। বাংলাদেশের জাতীয় পুরষ্কারও পেয়েছি। তবে আজকের এ এওয়ার্ডের গুরুত্ব আমার কাছে অনেক বেশী। একদিকে দেশের বাইরে, অপরদিকে নিউইয়র্কের পার্লামেন্টের এ স্বীকৃতি আমার মত বাংলাদেশের অসংখ্য অভিনয় শিল্পীকে অনুপ্রাণীত করবে আরো ভালো কিছু করতে। একইভাবে নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী ও মূলধারার রাজনীতিক আকতার হোসেন বাদল এওয়ার্ড গ্রহণের পরই নিজের অনুভূতি প্রকাশকালে বলেন, অঙ্গরাজ্য পার্লামেন্ট মেম্বার তথা এ্যাসেম্বলীম্যানের কাছ থেকে এ সম্মান প্রাপ্তির ঘটনা সমগ্র প্রবাসীর কর্মকান্ডেরই স্বীকৃতি। আমি এটি প্রবাসীদের জন্যে উৎসর্গ করলাম। 

06222013_000012_TOMALIKA

নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের প্রবাসীরা স্বদেশ-সংস্কৃতি সমুন্নত রাখতে ইতিমধ্যেই অনেক দূর এগিয়ে গেছেন। সেখানে একটি রাস্তার নামকরণ হয়েছে ‘বাংলাবাজার এভিনিউ।’ অতি সম্প্রতি পার্কচেষ্টার এলাকায় স্থায়ী শহীদ মিনার নির্মাণের ক্ষেত্রে কম্যুনিটি বোর্ড ঐক্যমত পোষণ করেছে। গত মার্চে তারা দলবদ্ধভাবে রাজধানী আলবেনীর এ্যাসেম্বলী হলে গিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করেছেন। কম্যুনিটির প্রায় সকল অনুষ্ঠানেই মূলধারার উপস্থিতি ঘটে স্বতস্ফুর্তভাবে। 

বাংলাদেশ কম্যুনিটি অব ব্রঙ্কসের এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটির পাবলিক এডভোকেট পদে প্রথম দক্ষিণ এশিয়ান রেশমা স্যুজানী। তিনি বাংলাদেশীদের মূলধারায় আরোহনের অদম্য আগ্রহের প্রশংসা করেন। এ সময় বক্তৃতাকালে এ্যাসেম্বলীম্যান (ডেমক্র্যাট) লুইস সেপুলভেদা বলেন, আমার মা-বাবা এসেছেন পর্টোরিকান থেকে। আমার জন্ম এই নিউইয়র্কে এবং আমার পুরো হৃদয় জুড়ে বাস করছে বাঙালিরা। আমি সবসময় বাংলাদেশী এবং মুসলিম সম্প্রদায়ের সামগ্রিক কল্যাণে কাজ করার চেষ্টা করি। আজকের এ এওয়ার্ড প্রদানের ঘটনা তারই অংশ। মি. লুইস এ সময় বিপুল করতালির মধ্যে রেশমা স্যুজানীকে ভোট দিয়ে জয় যুক্ত করার আহবান জানান। উল্লেখ্য, ডেমক্র্যাটিক পার্টির এ প্রাইমারী অনুষ্ঠিত হবে ১০ সেপ্টেম্বর। বর্ণাঢ্য এ অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী ছিলেন কম্যুনিটি লিডার জাকির এ খান এবং মূল বক্তা ছিলেন প্রবাসের বিশিষ্ট আইনজীবী ও মূলধারার রাজনীতিক এন মজুমদার। হোস্ট কমিটির চেয়ারপার্সন নাসরীন কে আহমেদ সকলকে মূলধারার রাজনীতির সাথে আরো বেশী সম্পৃক্ত হয়ে ফেডারেল প্রদত্ত যাবতীয় সুযোগ-সুবিধা ভোগের আহবান জানান। 

তমালিকা কর্মকারকে এওয়ার্ড প্রদানের পাশাপাশি স্টেট এ্যাসেম্বলীর প্রক্লেমেশনও প্রদান করা হয়। অভিনয়ের মাধ্যমে বাঙালির হাজার বছরের সংস্কৃতি জাগ্রত রাখার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্যে এ প্রক্লেমেশন প্রদান করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশী ছাড়াও দক্ষিণ এশিয়ান ইমিগ্র্যান্টরা সপরিবারে অংশ নেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV