বাংলাদেশ ক্রিকেট দলের হার্ড হিটার ব্যাটসম্যান তামিম ইকবাল কট অ্যান্ড বোল্ড বাই আয়েশা!
সন্ধ্যার পর পরই সানাইয়ের মূর্ছনায় প্রাণ ছুঁয়ে যায় আগত অতিথিদের। হরেক রঙয়ের বাতির ঝলকানি ও বর্ণিল সাজে সজ্জিত চিটাগাং ক্লাবের টেনিস গ্রাউন্ড উত্সবে রূপ নেয়। ব্যান্ডদলের বাদ্যের তালে তালে অপরূপ সাজে সজ্জিত গাড়িবহর নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন কাজীর দেউড়ীর খানবাড়ীর ছোট ছেলে তামিম ইকবাল। জমকালো শেরওয়ানির ঝলকে অপরূপ লাগছিল তারকা ক্রিকেটারকে। কন্যাপক্ষের পক্ষ থেকে পুষ্পবৃষ্টিতে তাকে বরণ করে নেয়া হয়। রঙিন আতশবাজির ঝলকানি আকাশের তারা-নক্ষত্রে পরিণত হয় পুরো অনুষ্ঠানস্থল। তামিম যখন মঞ্চে আসন গ্রহণ করেন তখন একে একে মঞ্চে আসেন বিশিষ্টজনরা। ভক্ত আর অতিথিদের ভালোবাসায় সিক্ত হন তামিম ইকবাল।
রাজসিক বিয়ের এই অনুষ্ঠানে প্রায় ৫ থেকে ৬ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। তৈরি করা হয় সুস্বাদু নানা পদের খাবার। তালিকায় ছিল কাচ্চি বিরিয়ানী, মুরগীর রোস্ট, রেজালা, দোপেঁয়াজা, চীনা সবজিসহ বিভিন্ন খাবার। বিয়ে উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথমদিনে ছিল চাঁটগাইয়া মেজবান, দ্বিতীয় দিনে মেহেদী জলসায় ভারতীয় ও দেশের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।ইত্তেফাক
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’