Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

ফেসবুকের ৬০ লক্ষ অ্যাকাউন্টের তথ্য প্রকাশিত

অনলাইন ডেস্ক পঠিত: 60 বার

প্রকাশিত: June 22, 2013 | 6:54 PM

মোজাহেদুল ইসলাম :

ফেসবুকের ৬০ লক্ষ অ্যাকাউন্টের তথ্য প্রকাশিতব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নানা ধরনের ব্যবস্থাই গ্রহণ করে আসছে ফেসবুক। তাতেও শেষ রক্ষা হয়নি। এর আগে বেশ কয়েকবারই হ্যাকারদের আক্রমণে উন্মুক্ত হয়ে পড়েছে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্টের ব্যক্তিগত তথ্য। এবারে আবারও ৬০ লক্ষ ফেসবুক অ্যাকাউন্টের তথ্য প্রকাশিত হয়ে পড়েছে একটি ‘বাগ’ (কম্পিউটার প্রোগ্রাম বা সিস্টেমের মধ্যেকার কোনো ভুল যা অপ্রত্যাশিত ফলাফল প্রকাশ করতে পারে)-এর কারণে। অ্যাকাউন্টধারীদের ইমেইল বা ফোন নম্বরের মতো সব ব্যক্তিগত সব তথ্য এটি উন্মুক্ত করে দিয়েছে। গত পরশু শুক্রবার বিষয়টি স্বীকার করে নিয়েছে ফেসবুক। আর যেসব অ্যাকাউন্টের তথ্য প্রকাশিত হয়ে গেছে, তাদের ইমেইলের মাধ্যমে নোটিফিকেশনও পাঠানো শুরু করেছে তারা। অফিশিয়াল এক ব্লগপোস্টে বিষয়টির ব্যাখ্যা দিয়েছে ফেসবুক। এই ব্যাখ্যায় তারা বলেছে, প্রকৃত অর্থে বিশ্বের কোনো সিস্টেমই সম্পূর্ণ নিশ্ছিদ্র নয়। তবে সার্বক্ষণিক প্রচেষ্টার মাধ্যমে সকল তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ফেসবুক সচেষ্ট। কোনো ধরনের আক্রমণে যাতে ফেসবুকের কোনো তথ্য প্রকাশিত হয়ে না পড়ে, তার জন্য ফেসবুকের রয়েছে ‘হোয়াইট হ্যাট প্রোগ্রাম’, যার মাধ্যমে ফেসবুকের বাইরে যেসব নিরাপত্তা বিশেষজ্ঞরা কাজ করেন, তারাও প্রতিনিয়ত সহায়তা করকে পারেন ফেসবুকের তথ্যের নিরাপত্তায়। এই প্রোগ্রামের মাধ্যমেই ফেসবুক অ্যাকাউন্টের তথ্যগুলো প্রকাশ হয়ে যাওয়ার বিষয়টি ফেসবুক জানতে পারে বলে জানায়। ফেসবুক জানায়, অ্যাকাউন্টধারীদের নতুন বন্ধু যোগ করতে পরামর্শ পাঠানোর যে প্রক্রিয়া সেটার সূত্র ধরেই ‘বাগ’টি অন্যান্য অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করে দিয়েছে। এই বাগ সক্রিয় হওয়ার পর যারা ফেসবুকের ‘ডাউনলোড ইওর ইনফরমেশন’ টুল ব্যবহার করে নিজেদের অ্যাকাউন্টের তথ্য ডাউনলোড করেছেন, তাদের কাছে বাড়তি অনেক অ্যাকাউন্টের তথ্যই পৌঁছে গেছে। ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, বাগটির অস্তিত্ব প্রকাশ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই একে নিষ্ক্রিয় করা হয়েছে।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV