Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

কানাডার পশ্চিমাঞ্চলে বন্যায় হাজার হাজার লোক গৃহহীন

অনলাইন ডেস্ক পঠিত: 76 বার

প্রকাশিত: June 23, 2013 | 12:35 PM

কানাডার পশ্চিমাঞ্চলে বন্যায় হাজার হাজার লোক গৃহহীনকানাডার পশ্চিমাঞ্চলে কয়েকদিনের প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় হাজার হাজার লোক অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। আলবার্তা প্রদেশে এ পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ইতিমধ্যে বন্যা কবলিত কেলগেরি শহরের অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলেছে।
সূত্র জানায়, কেলগেরি শহরের স্কুলসমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে। লোকজনকে নিরাপদে সরিয়ে নেয়ার জন্য শুক্রবার ১২টির মতো হেলিকপ্টার ও ১২ হাজার সৈন্য দুর্গত এলাকায় পাঠানো হয়েছে। এখানকার বো এবং এলবো নদীর পানি বিপদসীমার উপরে চলে যাওয়ায় আশেপাশের এলাকা প্লাবিত হয়ে গেছে এবং বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। কেলগেরি শহরের মেয়র নাহিদ নেনশি অধিবাসীদের তাদের প্রয়োজনীয় মালামাল নিয়ে নিরাপদে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। মাইকে পুলিশ ঘোষণা দিচ্ছে কয়েকদিনের জন্য তারা যেন নিরাপদে চলে যান। কারণ নদীর পানি বেড়ে যাওয়ায় সামনে বিপদের আরো আশঙ্কা রয়েছে। বন্যার কারণে অনেক এলাকার বিদ্যুত্ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপর বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছেন।আল জাজিরা/ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ