ব্রাজিল বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে!
স্পোর্টস ডেস্ক: কনফেডারেশন কাপ শুরুর দিন থেকেই ফুঁসে উঠছে ব্রাজিলের রাজপথ। আর দিন গড়িয়ে এ বিক্ষোভ এরই মধ্যে দেখেছে প্রতিবাদীর রক্তমাখা লাশও। কনফেডারেশন কাপ আসর চলাকালেই এমন অবস্থা, তাহলে বিশ্বকাপে এ চিত্রটা কেমন হবে? ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোর বহুল প্রচারিত দৈনিক ও গ্লোবো বলছে, ২০১৪-এর বিশ্বকাপ ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে সরিয়ে নেয়া হতে পারে। স্বদেশী ফুটবলভক্তদের গভীর সতর্কবাণীতে গ্লোবো জানাচ্ছে, ব্রাজিল ফুটবল সংস্থার একাধিক শীর্ষ কর্মকর্তার আশঙ্কা লাগাতার বিক্ষোভের মুখে আসন্ন বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে সরিয়ে নেয়া হতে পারে। কারণ কনফেডারেশন কাপ আসরে বড় অর্থ বিনিয়োগকারী বিপণন প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে বেশ ক্ষতির মুখে। সান ফ্রান্সিসকো ক্রনিক্যাল গতকাল খবরে জানিয়েছে, কনফেডারেশন কাপ, বিশ্বকাপ ও আসন্ন অলিম্পিককে ঘিরে দুর্নীতির অভিযোগে আগের দিন রিও ডি জেনিরোর রাজপথে নামে ৩ লাখ বিক্ষোভকারী। ব্রাজিলে গুরুত্বপূর্ণ এমন ঘটনায় আলাদা প্রতিক্রিয়ায় মুখ খুলছেন মাঠের তারকারাও। স্কলারি (ব্রাজিল কোচ): সুবিচার চাই আমরা সবাই। সরকারও নিশ্চয়ই তেমনটি চায়। কিন্তু এমন কঠোরতা ঠিক নয়। কিছু ইস্যু রয়েছে, যার সমাধানে দুই-এক বছর এমনকি দশ বছর সময়ও লাগতে পারে। পেলে (সাবেক তারকা): ব্রাজিলে বাজে লোকরা সুযোগের অপব্যবহার করেছে। এমনকি ব্রাজিলবাসীর শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ মারপিটে দমন করতে গিয়ে এ বিক্ষোভ উসকে দিয়েছে তারাই। এমন সব দস্যু ও বাজে লোকদের আমরা ছাড় দিতে পারি না। নেইমার (বর্তমান খেলোয়াড়): দেশের রাজপথে এ চিত্র দুঃখজনক। দেশের হয়ে আমি শুধু ফুটবল পায়েই লড়তে জানি। ডেভিড লুইজ (খেলোয়াড়): ব্রাজিলবাসী তাদের দেশকে ভালবাসে- এ প্রতিবাদ তারই প্রমাণ। ফ্রেড (খেলোয়াড়): আমি বিক্ষোভকারীদের পক্ষে, যতক্ষণ তাদের প্রতিবাদটা শান্তিপূর্ণ দেখছি। পাবলিক ট্রান্সপোর্ট, জনস্বাস্থ্যসেবার মতো বিষয় নিয়ে লড়ছেন তারা। আলবার্তো জাকেরনি (জাপান কোচ): এ মুহূর্তে জনসাধারণের অসন্তোষ ও রোষ দেখে আমি এবং আমার পুরো দল খুবই দুঃখিত। সমাজ, সামাজিক জীবন, খেলাধুলা- কোন কিছুর জন্যই এটা মঙ্গলজনক নয়। প্রানদেলি (ইতালি কোচ): একজন ক্রীড়াপ্রেমী হিসেবে আমি চাইবো, কাল যখন ফুটবলপাগল দর্শকদের জন্য এখানে একটি বড় খেলা বসবে, তখন ১৫০ গজ দূরে স্টেডিয়ামের বাইরে কোন মারমার-কাটকাট ঘটনা দেখতে হবে না। মন্তেলিভো (ইতালি খেলোয়াড়): কোন বড় বিষয়ে কেউ যদি তাদের অখুশি ভাব প্রকাশ করেন বা প্রতিবাদ দেখান- তাহলে মারাত্মক রূপ না নিলে তাতে বাকিদেরও সম্মান দেখানো উচিত।মানবজমিনসর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’