Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

মোবাইলে খবর পড়ার সুবিধা নিয়ে ফেসবুক

অনলাইন ডেস্ক পঠিত: 100 বার

প্রকাশিত: June 25, 2013 | 7:12 PM

এবার মোবাইল ফোনে খবর পড়ার সুবিধা নিয়ে আসছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক। মূলত বর্তমানে ব্যবহারকারীরা নানা ধরনের ঘটনার কথা যেমন দ্রুত ফেসবুকে শেয়ার করছেন, সে বিষয় থেকেই ফেসবুকের এমন উদ্যোগ বলে জানা গেছে। মোবাইল ফোনে তাৎক্ষণিকভাবে খবর পড়ার সুবিধাটি নিয়ে অনেক দিন ধরেই কাজ করছে ফেসবুক। সম্প্রতি এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। খবর পড়ার এ সেবাটির নামকে বলা হচ্ছে ‘রিডার’। ফেসবুক ব্যবহারকারী ও সংবাদ প্রকাশকদের খবর এ সেবার মাধ্যমে বিশেষ ফরম্যাটে মোবাইল ফোনে পাওয়া যাবে। এ ধরনের বেশ কয়েকটি জনপ্রিয় অ্যাপস রয়েছে। ফেসবুকের রিডার সুবিধাটি অনেকটা খবর পড়ার জনপ্রিয় অ্যাপস ‘ফ্লিপবোর্ডে’র মতোই কাজ করবে।
কয়েক মাস আগে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ মোবাইল ফোনের অভিজ্ঞাতার সেবাটিকে আরও উন্নত করতে বেশ কিছু উদ্যোগের কথা জানান। রিডার সে উদ্যোগেরই একটি অংশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জানা গেছে, বর্তমানে মোবাইল ফোনের সেবা থেকে মোট আয়ের প্রায় ৩০ শতাংশ আসায় মোবাইল ফোনে নানা বিষয়ে বিনিয়োগ বাড়ানোরও চিন্তাভাবনা রয়েছে ফেসবুক কর্তৃপক্ষের। স্মার্টফোনের মাধ্যমে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার জনপ্রিয় অ্যাপস ইনস্ট্রাগ্রামকে নিজেদের করে নিয়ে তাতে নতুন নতুন সুবিধা যুক্ত করাও উদ্যোগের অংশ। তাই সম্প্রতি ইনস্ট্রাগ্রামেও যুক্ত হয়েছে ভিডিও শেয়ার করার সুবিধা। মোবাইল ফোনে খবর পড়ার এ সুবিধাটি ঠিক কবে চালু হবে, সে বিষয়ে মুখ খোলেনি ফেসবুক কর্তৃপক্ষ। —হাফিংটন পোস্ট অবলম্বনে কাজী আলম/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV