Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আনন্দ-উচ্ছ্বাসে অভিষিক্ত জেবিবিএ’র নতুন কমিটি

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: June 26, 2013 | 12:08 PM

মাহমুদ মেনন, হেড অব নিউজ বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আনন্দ-উচ্ছ্বাসে অভিষিক্ত জেবিবিএ’র নতুন কমিটি

নিউইয়র্ক: শপথ বাক্য পাঠের পরেই হলজুড়ে আনন্দ ছড়িয়ে পড়লো। জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেজ অ্যাসোসিয়েশন (জেবিবিএ)’র সভাপতি জাকারিয়া মাসুদ জিকু ও মো. তারেক হাসান খানসহ নির্বাহী কমিটির সবার মধ্যেই একটা উৎফুল্লভাব দেখা গেলো। একে অন্যকে জড়িয়ে ধরে, কোলাকুলি করে সেলিব্রেট করতে লাগলেন সেই আনন্দ। তবে তারও প্রায় দুই ঘণ্টা আগে থেকেই রং ছড়াচ্ছিলো অনুষ্ঠানের সার্বিক আয়োজন। কংগ্রেস ম্যান, সিনেটর না এলেও তাদের প্রতিনিধিরা এসেছিলেন। আসন্ন নির্বাচনে নিউইয়র্কের মেয়র প্রার্থী জন লু, পাবলিক অ্যাডভোকেট প্রার্থী রেশমা সুজানে, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মনিরুল ইসলাম, জ্যাকসন হাইটসের ব্যবসায়ীরাসহ কমিউনিটির চেনা-পরিচিত মুখগুলোর অনেকেই ছিলেন উপস্থিত। হাসি উচ্ছ্বাস, শুভেচ্ছা, অভিনন্দন এসবের মধ্য দিয়ে অভিষিক্ত হলেন জেবিবিএ’র নির্বাহী কমিটির নবনির্বাচিত নেতারা।

জন লু তার বক্তব্যে জ্যাকসন হাইটসকে নিউইয়র্কের এপিক সেন্টার হিসেবে উল্লেখ করে বলেন, জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশন এই স্থানটির গুরুত্ব ক্রম্ইে আরও বাড়িয়ে তুলবে এটাই তার প্রত্যাশা। বাংলাদেশি কমিউনিটিসহ গোটা এশিয়ান কমিউনিটি নিউইয়র্কে সবচেয়ে বেশি হারে বাড়ছে বলেও উল্লেখ করেন তাইওয়ান বংশোদ্ভুত এই আমেরিকান। কনসাল জেনারেল মনিরুল ইসলাম বাংলাদেশি কমিউনিটির ব্যবসায় অগ্রগতির প্রশংসা করে ব্যবসায়ীদের রাজনীতিতে জড়িয়ে না পড়ার পরামর্শ দেন। তিনি বলেন, মেইন স্ট্রিমে বাংলাদেশি কমিউনিটিকে আরও বেশি করে ব্যবসা ছড়িয়ে দিতে হবে।

নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করার প্রধান নির্বাচন কমিশনার মাহবুব এ চৌধুরী। সবাই নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন শপথে। এরপর নবনির্বাচিত সভাপতি জাকারিয়া মাসুদ জিকু তার সংক্ষিপ্ত ভাষণে বলেন, আমাদের প্রধান কাজই হবে ব্যবসায়ীদের যেকোনো প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। নতুন ইমিগ্র্যান্টদের কাজ পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করাও হবে এই জেবিবিএ’র অন্যতম উদ্দেশ্য, বলেন জিকু। সাধারণ সম্পাদক তারেক হাসান খান অনুষ্ঠানকে সফল করে তুলতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের ধন্যবাদ জানান। স্বল্প সময়ের নোটিশে অতিথিরা সবাই এতে উপস্থিত হওয়ায় তাদেরও আন্তরিক ধন্যবাদ জানান তিনি। সকলের সহযোগিতা নিয়ে যাতে তাদের প্রত্যাশা অনুযায়ী জেবিবিএ পরিচালনা করতে পারেন সে জন্য দোয়া চান তারেক হাসান।   কি নোট স্পিকার আলাউদ্দিন ভুলু ১৯৯৭ সালে শুরু হওয়া জেবিবিএ’র অতীত গৌরবের কথা তুলে ধরে বলেন, একটি কুচক্রী মহল জেবিবিএকে ধ্বংস করতে চেয়েছিলো। সাধারণ সদস্যরাই তাদের হাত থেকে জেবিবিএকে রক্ষা করে এই নতুন কমিটির হাতে দায়িত্ব তুলে দিলো। তিনি নতুন কমিটিকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। ২৩ সদস্যের নবনির্বাচিত নির্বাহী কমিটিতে যারা দায়িত্ব নিলেন তারা হচ্ছেন- সভাপতি- জাকারিয়া মাসুদ জিকো, সিনিয়র সহ সভাপতি- আসাদুল বারী আসাদ, সহ সভাপতি -আজিজুল হক মুন্না ও সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক- তারেক হাসান খান, যুগ্ম সাধারণ সম্পাদক- মাহবুবুর রহমান টুকু, কোষাধ্যক্ষ- মোহাম্মদ এম ইসলাম, সাংগঠনিক সম্পাদক- জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক- মাহবুব হোসেন, প্রচার সম্পাদক- আতিকুল ইসলাম জাকির, প্রকাশনা সম্পাদক- এমডি কামরুজ্জামান বাচ্চু, সাংস্কৃতিক সম্পাদক- হাসান জিলানী এবং সমাজকল্যাণ সম্পাদক- সুলাইমান আলী এবং কার্যকরী সদস্য- মোঃ আব্দুল মতিন, মোঃ সুরুজ্জামান, ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ার তুহিন, মোঃ এ কাইয়ুম খান,  রেজা রশিদ, মোঃ আর হক, মীর রব খসরু , মোঃ আব্দুল মতিন, আমেনা বেগম ডালিয়া ও নাসরিন সুলতানা।

আলো ঝলমলে আয়োজনে অভিষেকের আনুষ্ঠানিকতার বাইরেও চললো নতুন মেয়র প্রার্থী জন লু’র স্বাক্ষর অভিযান। লু বাংলাদেশি কমিউনিটিতে বেশ জনপ্রিয়। অনুষ্ঠানেই স্লোগান উচ্চারিত হলো ‘জন লু ফর মেয়র… জন লু আওয়ার মেয়র’ এমন স্লোগান। বাংলাদেশি কমিউনিটির সমর্থন চেয়ে নিলেন পাবলিক অ্যাডভোকেট প্রার্থী রেশমা সুজানাও। তার প্রতিও সমর্থন জানালেন অনেকেই। এদের দুই জনকেই পরিচয় করিয়ে দেন যুক্তরাষ্ট্রের প্রধান কর্মচারী ইউনিয়নের কর্মকর্তা প্রবাসি বাংলাদেশি মাফ মেজবাহ। তিনি বলেন, জন লু ও সুজানা দু’জনই আমাদের মতো ইমিগ্র্যান্ট। লু এসেছেন তাইওয়ান থেকে সুজানা পেরুর মেয়ে। কিন্তু তারা বাংলাদেশি কমিউনিটিতে তাদের স্থান করে নিতে পেরেছেন।
অভিষেকের এই আয়োজনটি ছিলো নিউইয়র্কের অন্যতম সৌন্দর্যম-িত স্থান ফ্লাশিংয়ের লেকের পাড়ে ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনায়। হলটি ছিলো কানায় কানায় পূর্ণ। চার ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই অভিষেক অনুষ্ঠানের শেষ আকর্ষণ ছিলো গান-নাচের পরিবেশনা। তবে ওয়ার্ল্ড ফেয়ার মেরিনার বাংলাদেশি চিফ শেফের রান্না করা খাবারের প্রশংসাও কম হয়নি।

উল্লেখ্য, জ্যাকসন হাইটসের বাংলাদেশি ব্যবসায়ীরা এখন দুটি ভাগে বিভক্ত। অপর অংশের নাম জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন,এনওয়াই। এই অংশেরও নতুন কমিটি গঠন হয়েছে। যাদের অভিষেক আগামী ২৭ জুন।বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV