Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

ওয়াশিংটন পোস্টের রিপোর্ট: আলাদা নিরাপত্তা চুক্তি করছে ওয়ালমার্ট গ্যাপ

অনলাইন ডেস্ক পঠিত: 41 বার

প্রকাশিত: June 28, 2013 | 3:24 AM

ডেস্ক: বাংলাদেশে গার্মেন্ট কারখানার নিরাপত্তার মান উন্নত করার বিষয়ে চুক্তিতে পৌঁছার পথে ফিরছেন ওয়ালমার্ট, গ্যাপ ও যুক্তরাষ্ট্রের বড় বড় অন্য সব তৈরি পোশাকের ক্রেতা। আগামী মাসের শুরুর দিকে এমন এক উদ্যোগে তারা এগিয়ে আসছেন। ২৬শে জুন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। এতে বলা হয়, গার্মেন্ট কারখানার নিরাপত্তা পরিকল্পনার শক্তিশালী একটি চুক্তির খুব কাছাকাছি ওয়ালমার্ট, গ্যাপ। এতে বলা হয়, এর আগে বাংলাদেশের গার্মেন্ট কারখানায় নিরাপত্তার মান বৃদ্ধি করার একটি আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানায় ওয়ালমার্ট ও গ্যাপ। এ নিয়ে তীব্র সমালোচনা ও চাপের মুখে পড়ে তারা। আন্তর্জাতিক ওই আইনি চুক্তিতে গত মাসে ইউরোপীয় ইউনিয়নের বৃহত কয়েক ডজন ক্রেতা স্বাক্ষর করেন। এ অবস্থায় ওই চুক্তিতে ওয়ালমার্ট ও গ্যাপ চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানানোর ফলে যে সমালোচনা হয় তার পরিপ্রেক্ষিতে এ মাসে যুক্তরাষ্ট্রের সিনেট রিলেশনস কমিটির শুনানিতে অংশ নেন ওয়ালমার্ট ও গ্যাপের প্রতিনিধিরা। এ সময় তারা উত্তর আমেরিকার ক্রেতা ও শিল্প সংস্থার একটি আলাদা পরিকল্পনার পক্ষে কথা বলেন। ডিস্ট্রিক্টভিত্তিক অলাভজনক গ্রুপ বাইপারটিসান পলিসি সেন্টার আহূত একটি বৈঠকে এ পরিকল্পনা নিয়ে কথা হয়। এর প্রেসিডেন্ট জেসন গ্রুমেট বলেন, এখন এ অবস্থায় চুক্তিতে পৌঁছতে আর মাত্র দু’-একটি বিষয় বাকি রয়েছে। জুলাইয়ের শুরুর দিকে আমরা এ প্রক্রিয়া সম্পন্ন করতে চাই। এ বৈঠকে আরও যারা অংশ নিয়েছেন তারা হলো মেসি’স, সিয়ার্স, জেসি পেনি। ওই বৈঠকে সহসভাপতি ছিলেন সিনেটের সাবেক সংখ্যাগরিষ্ঠ দলের নেতা জর্জ জে, মিশেল। ওদিকে যুক্তরাষ্ট্র সিনেটের শেরড ব্রাউনের নেতৃত্বে ৮ সিনেটরের একটি গ্রুপ ওয়ালমার্ট ও অন্যান্য ক্রেতা সংস্থাকে লিখেছেন, বাংলাদেশের অগ্নিনিরাপত্তা চুক্তি পুনর্বিবেচনা করতে। এক বিবৃতিতে সিনেটররা লিখেছেন, শুধু যুক্তরাষ্ট্রের ও ইউরোপীয় ইউনিয়নের ক্রেতাদের স্বাক্ষর করা নিরাপত্তামূলক চুক্তি হলেই তবে বাংলাদেশে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত হবে। তবে ওয়ালমার্ট ও গ্যাপের এ সম্ভাব্য এ চুক্তির বিরোধিতা করেছেন শ্রমিকদের অধিকার পর্যবেক্ষণকারী নিরপেক্ষ সংস্থা ওয়ার্কার্স রাইটস কনসোর্টিয়ামের নির্বাহী পরিচালক স্কট নোভা। তিনি বলেছেন, ওয়ালমার্ট ও গ্যাপ যে বিকল্প চুক্তি করার কথা বলছে তাকে চুক্তি বলা যায় না। কারণ, এটি বাস্তবায়ন করার জন্য কোন সংস্থা থাকছে না। শুধু কোম্পানি ও শিল্প সংস্থাগুলো এতে প্রতিনিধিত্ব করবে। একটি চুক্তি হতে হলে তা বাস্তবায়ন করানোর মতো একটি পক্ষ থাকতে হবে। ওদিকে যুক্তরাষ্ট্র, কানাডা ও বৃটেনের ৩০টি শহরে শনিবার ওয়ালমার্ট ও গ্যাপের স্টোরের সামনে বিক্ষোভ করেবে ইউনাইটেড স্টুডেন্টস এগেইনস্ট সোয়েটশপ ও অন্যান্য শ্রমিক গ্রুপ। এরই মধ্যে ৫০টি পোশাক কোম্পানি যে অগ্নি ও নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করেছে তাদেরও ওই চুক্তিতে স্বাক্ষর করার দাবি তোলে তারা।মানবজমিন
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV