Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

শুভ জন্মদিন ড. ইউনূস

অনলাইন ডেস্ক পঠিত: 164 বার

প্রকাশিত: June 28, 2013 | 3:28 AM

শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের ৭৩তম জন্মদিন আজ। ১৯৪০ সালের এই দিনে (২৮শে জুন) চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্ম গ্রহণ করেন এই কিংবদন্তী। ১৯৭৬ সালে আনুষ্ঠানিকভাবে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। চট্টগাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির শিক্ষক হিসেবেই শুরু করেছিলেন তার কর্মজীবন। অর্থনীতির শিক্ষক হিসেবেই তিনি প্রথম তার গবেষণা লব্ধ ‘মাইক্রেক্রেডিট’ বা ক্ষুদ্রঋণের ধারণা উদ্ভাবন করেন। জোবরা গ্রাম থেকে শুরু করেন গ্রামীণ ব্যাংক। বর্তমানে যার গ্রাহক সংখ্যা ৮৪ লাখ নারী। বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করতে এবং নারী ক্ষমতায়নে তার সেই উদ্ভাবন এখন বিশ্বব্যপী সমাদ্রিত এক মডেল। ২০০৬ সালের ১৩ই অক্টোবর এই ভূমিকার জন্য তিনি এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার জয় করেন। তিনিই নোবেল বিজয়ী একমাত্র বাংলাদেশী। ২০১০ সালে তিনি যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ বেসামরিক এওয়ার্ড কংগ্রেসনাল গোল্ড মেডেল পান। তিনি পৃথিবীর বিভিন্ন দেশ ও সংস্থার পক্ষ থেকে অর্জন করেছেন অসংখ্য সম্মাননা ও স্বীকৃতি। তার জন্মদিনে বিভিন্ন ব্যাক্তি ও সংগঠন বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন। আজ তার উদ্ভাবিত ‘সামাজিক ব্যবসা’ দিবস। এই উপলক্ষে রাজধানীর এক হোটেলে দিনব্যপী সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। সেখানে চিনা সামাজিক ব্যবসায়ীরা তাকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে, ইউনূস। চায়না নিড ইউ। উই লাভ ইউ।’মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV