Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

গ্রামীণ ব্যাংক কেউ ছিনিয়ে নিতে পারবে না: ড. মুহাম্মদ ইউনূস

অনলাইন ডেস্ক পঠিত: 95 বার

প্রকাশিত: June 28, 2013 | 12:04 PM

ড. মুহাম্মদ ইউনূস                                            ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাচিত নারী সদস্যদের উদ্দেশে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমরা আপনাদের পাশে থাকব। আপনাদের ব্যাংক কেউ ছিনিয়ে নিয়ে যেতে পারবে না।’ গ্রামীণ ব্যাংকের এই সদস্যদের সম্পর্কে ইউনূস আরও বলেন, তাঁরা নতুন বাংলাদেশ দিয়েছেন। প্রত্যেকেই ১০ লাখ নারী ঋণগ্রহীতার প্রতিনিধিত্ব করছেন। নারীর ক্ষমতায়নে তাঁরা কাজ করছেন বলে তিনি উল্লেখ করেন। আজ শুক্রবার রাজধানীর রেডিসন হোটেলে সোশ্যাল বিজনেস ডে বা সামাজিক ব্যবসা দিবসের উদ্বোধনী অধিবেশনে মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর সম্প্রতি গ্রামীণ ব্যাংককে ১৯ টুকরা করা, সরকারের নিয়ন্ত্রণ বাড়ানোসহ নানা বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ড. মুহাম্মদ ইউনূস। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে ব্যাংক দেশের জন্য অবদান রেখেছে, সেই ব্যাংককে এভাবে ধ্বংস হতে দেওয়া হবে না। এটা মানুষের প্রতিষ্ঠান, মানুষই তা প্রতিহত করবে।’ তিনি আরও বলেন, ‘সরকার কী চায়, সেটা হবে না; জনগণ কী চায়, তা হবে।’ গ্রামীণ ব্যাংকের উদ্ভূত পরিস্থিতি নিয়ে অনুষ্ঠানে আসা বিদেশি অতিথিদের মনোভাব সম্পর্কে ড. ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংক নিয়ে প্রথম থেকেই বিদেশি অতিথিরা উদ্বিগ্ন। অর্থমন্ত্রী সংসদে বলেছেন, মুহাম্মদ ইউনূস চলে যাওয়ার পর গ্রামীণ ব্যাংক আরও ভালো চলছে—এ প্রসঙ্গে দেশের প্রথম নোবেলজয়ী বলেন, ‘যদি ভালোই চলে, তবে গ্রামীণ ব্যাংককে নষ্ট করার দরকার নেই।’ ‘রাজনীতিবিদ’ হওয়া প্রসঙ্গে ড. ইউনূস বলেন, ‘অর্থমন্ত্রী আমার প্রশংসা করলেন নাকি দুর্নাম করলেন, বুঝলাম  না।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করতে এসেছেন বিএনপির নেতৃবৃন্দ। এ ছাড়া কংগ্রেশনাল মেডেল পাওয়ায় অভিনন্দন জানাতেও তাঁরা এসেছেন।’ সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে ইউনূস সেন্টার। ৩০টি দেশের দেড় শতাধিক বিদেশি অতিথি এতে অংশ নেন। অনুষ্ঠানের অতিথিরা নিজেদের অভিজ্ঞতা ও মতামত ব্যক্ত করেন।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV