কৃত্রিম অগ্নাশয় তৈরিতে সাফল্য

কৃত্রিম অগ্নাশয় তৈরির ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন চিকিত্সা বিজ্ঞানীরা। ডায়াবেটিস বা বহুমূত্র রোগীর দেহের অগ্নাশয় সঠিকভাবে কাজ করে না। রক্তে শর্করার মাত্রা বাড়লেও তার সঙ্গে পাল্লা দিয়ে ইনসুলিন হরমোন বা এ জাতীয় কোনো হরমোন তৈরি করে না। ফলে রক্ত শর্করার উপস্থিতি অস্বাভাবিক মাত্রায় বেড়ে যায়। কৃত্রিম যে অগ্নাশয় তৈরি করা হয়েছে তা এ হরমোন তৈরির দায়িত্ব পালন করবে। অর্থাত্ অবিরাম রক্তে শর্করার মাত্রা পরীক্ষা এবং প্রয়োজন মতো ইনসুলিন রক্তে সরবরাহ করবে। যন্ত্রটির মধ্যে ছোট্ট একটি পাম্প বসানো আছে, যা প্রয়োজনের সময় রক্তে ইনসুলিন সরবরাহ করবে। ঘুমিয়ে থাকার সময় রক্তে শর্করার মাত্রা বিপজ্জনকভাবে নেমে যেতে পারে। এ অবস্থায় যন্ত্রটি কী করবে? হ্যাঁ, এরকম পরিস্থিতি দেখা দিলে যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। সে ব্যবস্থা এতে নিশ্চিত করা হয়েছে। টাইপ ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত ২৪৭ রোগীর ওপর তিন মাস ধরে এ যন্ত্র দিয়ে পরীক্ষা চালানো হয়েছে। তাতে প্রয়োজনে যন্ত্রটি বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। এ যন্ত্রটি তৈরি করেছে মিননেয়াপোলিস-ভিত্তিক একটি সংস্থা। ইউরোপের কোনো কোনো দেশে এ যন্ত্রের বিক্রি এরই মধ্যে শুরু হয়েছে। এছাড়া আমেরিকার খাদ্য ও ওষুধ প্রশাসন এ যন্ত্র বিক্রির অনুমোদন দেয়ার বিষয়টি পর্যালোচনা করছে। এ যন্ত্র সংক্রান্ত খবর নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত হয়েছে। সূত্র : রেডিও তেহরান/আমার দেশ
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’