Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

জিএসপি ফিরে পাওয়ার সম্ভাবনা এখনও আছে: মার্কিন রাষ্ট্রদূত মজিনা

অনলাইন ডেস্ক পঠিত: 9 বার

প্রকাশিত: June 28, 2013 | 6:26 PM

অর্থনৈতিক রিপোর্টার: যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্যের কোটা ও শুল্কমুক্ত সুবিধা বা জেনারেলাইজড সিস্টেম অব প্রিফারেন্স (জিএসপি) ফিরে পাওয়ার সম্ভাবনা এখনও আছে। তবে এ জন্য বাংলাদেশকে শ্রমিকদের জীবনমান ও কর্মপরিবেশ উন্নত করতে হবে বলে    মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। গতকাল রাজধানীর ইউনূস সেন্টারে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও অর্থনীতিবিদ ড. ইউনূসকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। মজিনা বলেন, তৈরী পোশাক কারখানাসহ সব ক্ষেত্রে কর্ম পরিবেশের উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ আবারও জিএসপি সুবিধা ফিরে পেতে পারে। জিএসপি পুনর্বহালের জন্য বাংলাদেশকে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতেই হবে। এ ছাড়া শ্রমিকদের ইউনিয়ন করার স্বাধীনতা দেয়াসহ সব কারখানায় পর্যাপ্ত অগ্নি নিরাপত্তার ব্যবস্থা করা ও কারখানা ভবনের কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশে যেন রানা প্লাজা ও তাজরীনের মতো দুর্ঘটনা আর না ঘটে সে বিষয়েও সতর্ক করে দেন তিনি।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV