Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

পূর্বপুরুষের গ্রামে সমাহিত হতে চান নেলসন ম্যান্ডেলা

অনলাইন ডেস্ক পঠিত: 112 বার

প্রকাশিত: June 28, 2013 | 6:39 PM

ম্যান্ডেলা বেড়ে উঠেছেন যে গ্রামে, সেই ইস্টার্ন কেপ অঞ্চলের কুনু গ্রামের একটি দৃশ্য। গতকাল তোলা                                            ম্যান্ডেলা বেড়ে উঠেছেন যে গ্রামে, সেই ইস্টার্ন কেপ অঞ্চলের কুনু গ্রামের একটি দৃশ্য। গতকাল তোলা ছবি – এএফপি I

নেলসন ম্যান্ডেলা সাম্প্রতিক সময়ে তাঁর শেষশয্যার ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেছেন কি না জানা যায়নি। তবে প্রায় ২০ বছর আগে সাধারণভাবে একটি ইচ্ছা পোষণ করেছিলেন। তা হলো তাঁকে যেন পূর্বপুরুষের গ্রামে সমাহিত করা হয়। এ-ও বলেন, তাঁর শেষবিদায় যেন সাদামাটা হয়। নির্দিষ্ট কারও উদ্ধৃতি না দিয়ে দক্ষিণ আফ্রিকার বহুল প্রচারিত পত্রিকা দ্য মেইল অ্যান্ড গার্ডিয়ান গতকাল শুক্রবার এসব কথা লিখেছে। পত্রিকাটি লিখেছে, ১৯৯৬ সালের জানুয়ারিতে সুনির্দিষ্টভাবে কিছু না বলে মোটা দাগে তিনটি নির্দেশনা দেন ম্যান্ডেলা। এর মধ্যে একটি ছিল মৃত্যুর পর তাঁকে সমাহিত করা নিয়ে। ম্যান্ডেলা বলেন, তাঁর শেষবিদায়ের সময় যেন রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের ঝামেলা করা না হয়। ইস্টার্ন কেপ অঞ্চলের কুনু গ্রামে সমাহিত হতে ইচ্ছা পোষণ করেন তিনি। সমাধিফলকের ব্যাপারেও পরামর্শ দেন ম্যান্ডেলা। বলেন, নামফলক যেন আড়ম্বরপূর্ণ না হয়। তাঁর ইচ্ছা, সাধারণ একটি পাথর দিয়েই হবে সমাধিফলক। ম্যান্ডেলা ৭৮ বছর বয়সে এ ইচ্ছার কথা জানান। সঙ্গে এ ইঙ্গিতও দেন, এ ইচ্ছা পরে পরিবর্তনও হতে পারে। তবে পরে আর তাঁর কোনো ইচ্ছার কথা জানা যায়নি। ম্যান্ডেলা পরিবারের দীর্ঘদিনের এক বন্ধু জানান, ম্যান্ডেলা মৃত্যুর বিষয়টিকে কোনো বড় কিছু বলে ভাবতেন না। তিনি কখনোই আড়ম্বরপূর্ণ কিছু পছন্দ করেন না।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV