Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

‘বীর’ ম্যান্ডেলাকে শ্রদ্ধা জানাতে দক্ষিণ আফ্রিকায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: June 29, 2013 | 1:36 PM

ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ম্যান্ডেলার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে তিনি সেনেগাল সফর শেষে গতকাল সন্ধ্যায় এয়ারফোর্স ওয়ানে চেপে প্রিটোরিয়ায় পৌঁছান। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। দক্ষিণ আফ্রিকা সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমার সঙ্গে সাক্ষাৎ করবেন। অন্যান্য কর্মসূচির পাশাপাশি তিনি রোবেন আইল্যান্ডেও যাবেন বলে জানা গেছে। ঐতিহাসিক এ দ্বীপটিতেই দীর্ঘ ১৮ বছর বন্দি জীবন কাটিয়েছিলেন ম্যান্ডেলা। এর আগে সেনেগাল সফরের এক পর্যায়ে সারা বিশ্বের জন্য ম্যান্ডেলাকে ‘বীর’ বলে অভিহিত করেন ওবামা। তবে হাসপাতালে ভর্তি ম্যান্ডেলাকে ওবামা দেখতে যাবেন না বলে মনে করা হচ্ছে। সাবেক স্ত্রী উইনি মাদিকিজেলা ম্যান্ডেলাও মনে করেন, গুরুতর অবস্থায় থাকা ম্যান্ডেলাকে ওবামার দেখতে যাওয়াটা ঠিক হবে না। খবর বার্তা সংস্থা রয়টার্সের। ২০০৫ সালে মার্কিন সিনেট সদস্য হিসেবে ম্যান্ডেলার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ওবামা। এদিকে ওবামা গুরুতর অসুস্থ ম্যান্ডেলাকে দেখতে যাবেন কিনা তা নিয়ে জল্পনা-কল্পনা চলছেই।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV