Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

হোয়াইট হাউসে সর্বোচ্চ বেতন কার ?

অনলাইন ডেস্ক পঠিত: 166 বার

প্রকাশিত: June 29, 2013 | 3:38 PM

হোয়াইট হাউসের কর্মীদের মধ্যে সবচেয়ে বেশি বেতন পান ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের জ্যেষ্ঠ উপদেষ                                            অনলাইন ডেস্ক : দুনিয়ার বড় বড় অনেক সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু মার্কিন প্রেসিডেন্টের আবাসিক দপ্তর হোয়াইট হাউস। শিক্ষাদীক্ষা আর বিদ্যাবুদ্ধিতে পাকা সব বাঘা কর্মকর্তা সেখানে কাজ করেন। তাঁদের বেতন-ভাতাও বেশ লোভনীয়। প্রেসিডেন্টের বেতনের বাইরে এসব কর্মকর্তার মধ্যে সবচেয়ে বেশি বেতন পান কে? মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শীর্ষস্থানীয় ২২ জন উপদেষ্টার প্রত্যেকে বেশ মোটা অঙ্কের বেতন-ভাতা পান। বাংলাদেশি মুদ্রায় তা বছরে এক কোটি ৩১ লাখ ৫৯ হাজার টাকা (এক লাখ ৭২ হাজার ২০০ ডলার)। তবে তাঁদের বাইরেও রয়েছেন আরেক ব্যক্তি, যিনি উপদেষ্টাদের চেয়েও ৩০ শতাংশ বেশি বেতন পান। কে তিনি? সেই ব্যক্তি চিফ স্টাফ ডেনিস ম্যাকডোনাফ নন। ওবামার জ্যেষ্ঠ উপদেষ্টা ও ঘনিষ্ঠ বন্ধু ভ্যালেরি জ্যারেট নন। অভিবাসন সংস্কার কার্যক্রমের তদারককারী সিসিলিয়া মুনোজ নন। অভ্যন্তরীণ নিরাপত্তা (হোমল্যান্ড সিকিউরিটি) ও সন্ত্রাসবিরোধী উপদেষ্টা লিসা মোনাকোও নন। তাহলে কে? হোয়াইট হাউসে বর্তমানে ৪৬০ জন কর্মকর্তা-কর্মচারী আছেন। গতকাল শুক্রবার হোয়াইট হাউসের কর্মীদের বেতন-ভাতাসংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন অনুসারে, হোয়াইট হাউসের কর্মীদের বার্ষিক বেতন বাংলাদেশি মুদ্রায় ২৮৯ কোটি ৬২ লাখ ১০ হাজার টাকা (তিন কোটি ৭৯ লাখ ডলার)। এতে দেখা গেছে, কর্মীদের মধ্যে সবচেয়ে বেশি বেতন পান সেথ হুইলার। তিনি জাতীয় অর্থনৈতিক পরিষদের (ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল) জ্যেষ্ঠ উপদেষ্টা। ওবামার হাউজিং ফিন্যান্সের কৌশল প্রণয়ন করেন তিনি। হোয়াইট হাউসের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী হুইলারের বার্ষিক বেতন এক কোটি ৭১ লাখ ৯৩ হাজার ৯০০ টাকা (দুই লাখ ২৫ হাজার ডলার)। প্রতিবেদন অনুযায়ী, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক জেন স্পারলিংয়ের চেয়েও বেশি বেতন পান হুইলার। স্পারলিংয়ের বার্ষিক বেতন এক কোটি ৩১ লাখ ৫৯ হাজার টাকা (এক লাখ ৭২ হাজার ২০০ ডলার)। দেশটির ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বার্ষিক বেতন এক কোটি ৭৬ লাখ ২৯ হাজার ৪০০ টাকা (দুই লাখ ৩০ হাজার ৭০০ ডলার)। আর প্রেসিডেন্ট ওবামার বার্ষিক বেতন তিন কোটি পাঁচ লাখ ৬৬ হাজার ৯০০ টাকা (চার লাখ ডলার)।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV