Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

কৃত্রিম বুদ্ধিমত্তা

অনলাইন ডেস্ক পঠিত: 147 বার

প্রকাশিত: June 29, 2013 | 3:44 PM

কৃত্রিম বুদ্ধিমত্তার সফল উদাহরণ রোবট                                            কৃত্রিম বুদ্ধিমত্তার সফল উদাহরণ রোবট I

মানুষের সবচেয়ে ভালো উদ্ভাবন, নাকি সবচেয়ে খারাপ—আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এমন তর্ক চলতেই পারে। মানুষের দৈনন্দিন জীবন যাপনকে সহজতর করতেই রোবট, মেশিন বা ড্রোনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার হতে পারে। কিন্তু যেমনটা সিনেমায় দেখা যায়, মানুষের কাজের সুযোগ কমিয়ে দিয়ে বেকারত্ব ডেকে আনতে পারে এর ব্যবহার। ফলাফল, কাজ হারানো মানুষের বিষণ্নতা, অবসাদে ডুবে যাওয়া। এর শুরুটা দেখতে হলে ফিরে যেতে হবে ১৯৫৬ সালে। ডার্টমুথ কলেজের একদল গবেষক দেখতে চেয়েছিলেন যন্ত্রপাতি মানুষের মতোই কাজ করতে ও সাড়া দিতে পারে কি না। তাঁরা ধরে নিয়েছিলেন, যন্ত্রকে সঠিক নির্দেশ দিতে পারলে তারা মানুষের মতোই যুক্তি ও বুদ্ধিমত্তা ব্যবহার করে কাজ করতে পারবে। আর এ থেকেই এসেছে আজকের অ্যাপলের সিরি, কিনিট (থ্রিডি গেমিং ইন্টারফেস), আইবিএমের ওয়াটসন। ২০১৩-এর ফেব্রুয়ারি মাসে বিশ্বের প্রথম বায়োনিক মানুষ রেক্স-এর আবিষ্কার হয়। কৃত্রিম অঙ্গ, রক্ত ও রোবোটিক হাত-পা আছে এর। রেক্স হাঁটতে পারে, শুনতে পায় এবং বুদ্ধিমত্তা সহকারে কথোপকথনও চালাতে পারে। আর সে বোধহয় মনে করিয়ে দেয় সিনেমা দেখা মানুষ রোবট-প্রেমের কথাও। রুহিনা তাসকিন সূত্র: ডিজিট/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV