Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

মুঠোফোনও এক্স-রে করা হয় কেন?

অনলাইন ডেস্ক পঠিত: 32 বার

প্রকাশিত: June 29, 2013 | 3:46 PM

আব্দুল কাইয়ুম : বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় হাতব্যাগের সঙ্গে আলাদাভাবে মুঠোফোনটিও (সেলফোন) এক্স-রে করা হয়। অনেক সময় মনে হয়, এত সতর্কতার কী প্রয়োজন। কিন্তু আজকাল এমন মুঠোফোনও বের হয়েছে, যেগুলো আসলে দশমিক ২২ ক্যালিবার পিস্তল। বিশেষ ধরনের এসব পিস্তল দেখতে অবিকল মুঠোফোন সেটের মতো। আকার-আকৃতিতে একই রকম। শুধু ওজন একটু বেশি। সেটের ওপরের দিকে চারটি ফুটো থাকে, যা বাতি বা অন্য কোনো কাজের জন্য নয়। সেটের ভেতরে থাকে বুলেট। চোরাচালানের সময় ২০০০ সালে ইউরোপে এ রকম বিপজ্জনক মুঠোফোন ধরা পড়ে। এর পর থেকে কোনো নিরাপত্তাচৌকিতে তল্লাশির সময় কেউ হাতে মুঠোফোন তুলে নিতে চাইলে তাকে সন্দেহের চোখে দেখা হয় এবং নিরাপত্তারক্ষীরা সতর্কতা হিসেবে ওই ব্যক্তির দিকে আগ্নেয়াস্ত্র তাক করে রাখেন। কারণ, ওটা মোবাইল পিস্তল কি না, কে জানে? একই কারণে বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় মুঠোফোন এক্স-রে মেশিনের মধ্য দিয়ে পার করে দেখা হয়, ওটা পিস্তল কি না।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV