আবারও সংবাদে শীর্ষে একুশে টেলিভিশন
সর্বশেষ প্রকাশিত টিআরপিতে দেশের মিশ্র ঘরানার চ্যানেলগুলোর মধ্যে সংবাদ শাখায় শীর্ষে উঠে এসেছে একুশে টেলিভিশন আর সংবাদভিত্তিক চ্যানেলগুলোর মধ্যে এ তালিকায় শীর্ষে রয়েছে একাত্তর।
চলতি বছরের ২৪তম সপ্তাহে (৮-১৪ জুন) প্রকাশিত টিআরপির জিপিআই (জেনরেল পারফরমেন্স ইনডেক্স) থেকে এ তথ্য জানা গেছে।
মিশ্র ঘরানার চ্যানেলগুলোর মধ্যে ১৩৮ জিপিআই নিয়ে তালিকার শীর্ষে রয়েছে একুশে টেলিভিশন। এনটিভি তালিকার দ্বিতীয় চ্যানেল। এর জিপিআই ১৩৪।
১২১ জিপিআই নিয়ে ৩ নম্বরে রয়েঠে দেশেটিভি। টোয়েন্টিফোর তালিকার ৪ নম্বর চ্যানেল। এর জিপিআই ১১৪।
১১৩ জিপিআই রেকর্ড করা হয়েছে এটিএন বাংলার। এটি রয়েছে ৫ নম্বরে। ৬ নম্বরে অবস্থান নিয়েছে চ্যানেল আই।
১০৩ জিপিআই নিয়ে ৭ নম্বরে রয়েছে মাছরাঙা। এরপর রয়েছে আরটিভি। এর জিপিআই ১০২।
৯২ জিপিআই নিয়ে ৯ নম্বরে অবস্থান নিয়েছে বাংলাভিশন। জিটিভি রয়েছে ১০ নম্বরে। এর জিপিআই ৮৮। এসএটিভি রয়েছে ১১ নম্বরে। জিপিআই ৮১। ৬৬ জিপিআই নিয়ে বৈশাখী টেলিভিশন রয়েছে ১২ নম্বরে।
১৩ নম্বরে অবস্থান নিয়েছে বিটিভি। এর জিপিআই ছিল ৫৭। মাইটিভির অবস্থান ১৪ নম্বরে। জিপিআই ৪৯। এশিয়ান টিভি রয়েছে ১৫ নম্বরে। জিপিআই রেকর্ড করা হয়েছে ৪৭। তালিকার সর্বশেষ চ্যানেল নাইন। এর অবস্থান ১৬। জিপিআই ২।
এদিকে, সংবাদভিত্তিক চ্যানেলগুলোর মধ্যে তালিকার শীর্ষে অবস্থান নিয়েছে একাত্তর। এর জিপিআই ১২৫। ১১৪ জিপিআই নিয়ে তালিকার দ্বিতীয় চ্যানেল এটিএন নিউজ।
সময় টিভি রয়েছে ৩ নম্বরে। এর জিপিআই ৯৩।
এ তালিকার সর্বশেষ চ্যানেল ইন্ডিপেনডেন্ট টিভি। জিপিআই ছিল ৬৭। নতৃন বার্তা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’