Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউ ইয়র্কে জেবিবিএএনওয়াই’এর বর্নাঢ্য অভিষেক অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 102 বার

প্রকাশিত: June 30, 2013 | 9:57 AM

তৈয়বুর রহমান টনি : নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের দ্বারা গঠিত জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন,এনওয়াই গত ২৭শে জুন সন্ধ্যায় উডসাইডে গুলশান ট্যারেসে কার্যকরী কমিটির এক বর্নাঢ্য অভিষেক অনুষ্ঠানের আয়োজন করে। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত পাঠ করেন মওলানা এ কে মাহবুব। গীতা পাঠ করেন মনিকা রায়। স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের স্মরণে, সাভারে ভবন ধ্বসে দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে নিহতদের স্মরণে এবং ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর আমেরিকায় টুইনটাওয়ারে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিশেষ ভাবে দোয়া করা হয় একুশে পদক প্রাপ্ত ব্যক্তিত্ব খান টিওটোরিয়ালের কর্ণধার ডঃ মনসুর খান ও এক সময়কার জ্যাকসন হাইটসের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও প্রমোটার শাহীন রহমানের রোগমুক্তি কামনা করে। তারপর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়।

সূচনা পর্বটি পরিচালনা করেন সদস্যসচীব মোঃ জে মোল্লা সানী। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন(জেবিবিএএনওয়াই)এর প্রাক্তন সহ-সভাপতি গিয়াস মজুমদার, উপদেষ্টা মোঃ রহমান ও কাজী মন্টু এবং এটিএন বাংলার পরিচালক ফখরুল আলম, চ্যানেল আই এর আশরাফুল আলম খোকন, ঠিকানা সম্পাদক মোঃ ফজলুর রহমান, বর্ণমালা পত্রিকার সম্পাদক মাহফুজুর রহমান, সাপ্তাহিক পরিচয়ের সম্পাদক নাজমুল ইসলাম, সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশীক আহমেদ, বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, বাংলাদেশ পত্রিকা সম্পাদক ডাঃ ওয়াজেদ, রিয়েলটার মোঃ নাইম, পুতুল ডিষ্ট্রবিউটারের মিলন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ।

06302013_000005_JBBA

প্রধান অতিথী কনসাল জেনারেল মনিরুল ইসলাম তার বক্তব্যে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের সর্ববৃহৎ সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন(জেবিবিএ) এর নতুন কমিটির সকল কর্মকর্তাদের শুভেচ্ছা জানান। প্রবাসের সকলের সাথে মিলেমিশে কাজ করার অনুরোধ জানান। ব্যবসায়ীদের মধ্যে ঐক্য এবং প্রচেষ্টা দ্বারা জেবিবিএ আরও শক্তিশালী সংগঠনে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জেবিবিএ’র প্রাক্তন সভাপতি মোঃ পিয়ার বক্তব্য রাখেন। তিনি কান্নাজড়িত কন্ঠে স্মৃতিচারন করেন। তিনি বলেন-“ আপনাদের সকলের ভোটে আমাকে আপনারা নির্বাচিত করেছিলেন। আমি আন্তরিক ভাবে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। যদি আমার অজান্তে কোন ভূলভ্রান্তি হয়ে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই আমার আশা”। তিনি নতুন কমিটির সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানের দ্বিতীয়পর্বে ছিল নতুন কমিটির পরিচয় পর্ব। এই পর্বটি পরিচালনা করেন আহবায়ক আব্দুর রহিম হাওলাদার। তিনি জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের (জেবিবিএ)র নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের মঞ্চে এনে পরিচয় করিয়ে দেন। তিনি ইলেকশান কমিশনার মাসুম এম মহসীন, নাজিমুদ্দীন আহমেদ, ইকবাল উর রশিদ, মোঃ এম আজম ও মোহাম্মদ এম সরকারকে মঞ্চে এনে পরিচয় করিয়ে দেন। ইলেকশান কমিশনার মাসুম এম মহসীন নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান। নবনির্বাচিত কর্মকর্তাদের হাতে তিনি সম্মান সূচক ক্রেস্ট তুলে দেন এবং পুরাতন কমিটির কর্মকর্তাদের সার্টিফিকেট প্রদান করেন। এ পর্বে বক্তব্য রাখেন ইলেকশান কমিশনার মাসুম এম মহসীন, নবনির্বাচিত কমিটির সভাপতি এম মহসীন মিয়া ও সাধারণ সম্পাদক আবুল ফজল দিদারুল ইসলাম। এই কমিটির কর্মকর্তারা হলেন ভাইস প্রেসিডেন্ট কাজী শামসুদোহা, ভাইস প্রেসিডেন্ট মনসুর এ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, অর্থ সম্পাদক মোঃ এফ আলম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ সেলিম, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক রাশেদ আহমেদ এবং সদস্যরা হলেন মোঃ জামান, রফিক আহমেদ, সাইফুল আলম, মোঃ এম ইসলাম মনির ও মাহমুদ হোসেন বাদশা।

প্রাক্তন কমিটির কর্মকর্তারা ছিলেন সভাপতি মোঃ পিয়ার, সাধারণ সম্পাদক আবুল ফজল দিদারুল  ইসলাম, সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট গিয়াস মজুমদার, ভাইস প্রেসিডেন্ট এডঃ কাজী শামসুদ্দোহা, ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহিম হাওলাদার, সহ সাধারণ সম্পাদক আব্দুস এস মিয়া আজম, অর্থ সম্পাদক মোঃ মহসীন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহীন এইচ চৌধুরী, অফিস সহকারী মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক মোঃ আবুল কাসেম, জনসংযোগ সম্পাদক মোঃ ফিরোজ আলম, সাংস্কৃতিক সম্পাদক রাশেদ আহমেদ, সমাজ কল্যান সম্পাদক মোওলানা এম কে রহমান, সদস্যরা ছিলেন এস এম বরকত উল্লাহ, মনসুর চৌধুরী, মোঃ কামরুজ্জামান খোকন, কৃষ্না সাহা, সাজ্জাদ হোসেন, মোঃ জে মোল্লা সানী, মোঃ সেলিম, তাজুল রহমান, মোল্লা এম এ মাসুদ ও মোঃ কে চৌধুরী জোসী।

অনুষ্ঠানের তৃতীয় পর্বে ছিল মনোজ্ঞো সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের এবং দেশের প্রখ্যাত শিল্পী অনিমা ডি কস্টা ও শান্তলীন ধর। এই পর্বটি পরিচালনা করেন মোশাররফ হোসেন। অভিষেক অনুষ্ঠানে নিউইয়র্কের বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী, প্রবাসের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দসহ কমিউনিটির বহুগন্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সকলকে নৈশভোজে আপ্যায়িত করা হয়। অভিষেক অনুষ্ঠান উপলক্ষে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV