Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে অগ্নিদগ্ধ হয়ে ১৯ দমকল কর্মীর মর্মান্তিক মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 119 বার

প্রকাশিত: July 1, 2013 | 12:22 PM

ডেস্ক: যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ইয়ারনেল শহরতলির কাছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টার সময় অগ্নিদগ্ধ হয়ে ১৯ দমকল কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য দিয়েছে। গত শুক্রবার সেখানে আগুন লাগে ও এক পর্যায়ে তা তীব্রতর হয়ে ছড়িয়ে পড়তে শুরু করে। ওই শহরতলির ৫০ টিরও বেশি বাড়ি থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়। প্রায় ২০০ দমকল কর্মী সেখানে আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছেন। স্থানীয় দমকল বাহিনীর আরও ১৩০ সদস্য সেখানে আজই পৌঁছবেন। ওপর থেকে পানি ছিটাতে আরও বেশ কয়েকটি হেলিকপ্টার ও বিমানও সেখানে পৌঁছবে। গত কয়েক দিনে অ্যারিজোনা ও ক্যালিফোর্নিয়াসহ যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের বেশ কিছু এলাকায় সর্বোচ্চ তাপামাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে আর্দ্রতাও বেশ কম ও দমকা বাতাস বয়ে যাচ্ছে।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ