Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

আজ অবমুক্ত হচ্ছে ফায়ারফক্স ওএস স্মার্টফোন

অনলাইন ডেস্ক পঠিত: 148 বার

প্রকাশিত: July 1, 2013 | 12:47 PM

তরিকুর রহমান সজীব :
আজ অবমুক্ত হচ্ছে ফায়ারফক্স ওএস স্মার্টফোনমোবাইল অপারেটিং সিস্টেমের জগতে গুগল’র অ্যান্ড্রয়েড আর অ্যাপল’র আইওএস-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেই মজিলা ফাউন্ডেশন তৈরি করেছে ফায়ারফক্স ওএস। বছরের শুরু থেকেই উন্মুক্ত এই মোবাইল অপারেটিং সিস্টেমটি ছিল আলোচনায়। অবশেষে এই অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন যাত্রা শুরু করছে আজ। স্পেনের মোবাইল অপারেটর টেলিফোনিকার ব্যানারে জেডটিই’র হ্যান্ডসেটে যাত্রা শুরু করছে এই স্মার্টফোন। এইচটিএমএল৫-নির্ভর এই অপারেটিং সিস্টেমসমৃদ্ধ জেডটিই ওপেন স্মার্টফোনের মূল্য রাখা হয়েছে মাত্র ৬৯ ইউরো বা ৯০ ডলার। এই টাকার মধ্যে আবার গ্রাহকদের জন্য এয়ারটাইমও অন্তর্ভুক্ত রয়েছে। আবার মাসে ৩ ডলারের কিস্তিতেও বিক্রি হবে এই ফোন। দামের দিক থেকে সস্তা এই ফায়ারফক্স ফোন অবশ্য কনফিগারেশনের দিক থেকেও খুব বেশি এগিয়ে নেই। ৩.৫ ইঞ্চি ডিসপ্লে’র (রেজ্যুলেশন ৪৮০ বাই ৩২০ পিক্সেল) এই ফোনে রয়েছে ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা, ২৫৬ মেগাবাইট র্যাম, ৫১২ মেগাবাইট ফ্ল্যাশ মেমোরি এবং ৪ গিগাবাইট মাইক্রোএসডি কার্ড। টেলিফোনিকা এবং মজিলার পক্ষ থেকে জানানো হয়েছে, হাই কনফিগারেশন নয় বরং যাদের লক্ষ ব্যয়সাশ্রয়ের দিকে, তাদের জন্যই এই ফোন। গ্রাহকরা খুব সহজে ব্যবহার করতে পারবে এই অপারেটিং সিস্টেমটি। এতে অ্যাপ্লিকেশন ব্যবহারের অভিজ্ঞতাও সম্পূর্ণ ভিন্ন বলেই জানিয়েছে তারা।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV