যুক্তরাষ্ট্রে প্রথম কোন সমকামী দম্পতি গ্রিনকার্ড পেলেন
ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ী নাগরিকত্বের ভিসা হিসেবে পরিচিত গ্রিনকার্ড পেয়েছেন ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাসিন্দা এক মার্কিনি ও তার সমকামী স্বামী যিনি বুলগেরিয়ার নাগরিক। জুলিয়ান মার্শ জন্মসূত্রে মার্কিনি। কিন্তু তার স্বামী ট্রাইয়ান পোপোভ নন। তাই একসঙ্গে দেশটিতে বসবাসের জন্য প্রয়োজন ছিল গ্রিন কার্ড। আবেদনও করেছিলেন তারা। সে আবেদনে অনুমোদনও মিলে গেলো। আর এর মধ্য দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন এ সমকামী দম্পতি। মার্শ ও বুলগেরিয়ার নাগরিক ট্রাইয়ান পোপোভ প্রথম সমকামী দম্পতি হিসেবে গ্রিন কার্ডধারী হলেন। পোপোভ যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে বসবাস করছিলেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এর ফলে এটা পরিষ্কার যে, ওবামা প্রশাসন সমকামীদের অধিকার সংরক্ষণের লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নিচ্ছে। অথচ বহু মার্কিনি সমকামী বিয়ের বিপক্ষে তাদের অবস্থান সুস্পষ্ট করেছেন। আবার আরেকটি দল আছে যারা চান যুক্তরাষ্ট্রে প্রত্যেকে তাদের অধিকার নিয়ে শান্তিতে বসবাস করুক। অনেক শীর্ষস্থানীয় ধর্মযাজক এ ধরনের বিয়েকে সামাজিক অবক্ষয় হিসেবে বিবেচনা করছেন।মানবজমিনসর্বশেষ সংবাদ
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes