Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

আটলান্টায় অনুষ্ঠেয় ফোবানা ২০১৩ সম্মেলনের প্রস্তুতি চলছে

অনলাইন ডেস্ক পঠিত: 139 বার

প্রকাশিত: July 2, 2013 | 11:01 PM

আগামী ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত আটলান্টায় অনুষ্ঠেয় ফোবানার প্রস্তুতি পর্ব চলছে। তারই অংশ হিসেবে ফোবানা-২০১৩’র আহ্ববায়ক ডিউক খান রোববার ওয়াশিংটনে যান। সেখানে ফোবানার মূল নেতৃত্বের সঙ্গে দেখা করেন। ঐক্যবদ্ধ ফোবানার এবারের আয়োজনকে সার্বিকভাবে সফল করার প্রস্তুতি নিয়ে কথা বলেন। ডিউক খান সবাইকে ফোবানার ব্যাপক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন এবং সকল প্রশ্নের জবাব দেন। ফোবানার অন্যতম মুখপাত্র আজাদুল হক এ কথা জানান। তিনি বলেন, আন্তরিক পরিবেশে সম্পন্ন এই আলোচনায় ফোবানার ওয়াশিংটনের নেতৃবৃন্দ আবারো  ঐক্যবদ্ধ ফোবানার প্রতি তাদের দৃঢ় আস্থার কথা জানান এবং ফোবানা ২০১৩ সম্মেলনের প্রতি তাদের সম্পূর্ণ সমর্থন প্রকাশ করেন।

07022013_000012_FOBANAডিউক খান ফোবানার মূল নেতৃত্বের এই অকুণ্ঠ সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং আগস্টের সম্মেলনে আটলান্টায় সবাইকে স্বাগত জানান। তিনি বলেন, ঐক্যবদ্ধ হবার কারণেই এবারের ফোবানা রূপ নিতে যাচ্ছে এক মহা আনন্দ উৎসবে এবং শুধু ক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকেই নয়, সুদূর বাংলাদেশ  থেকেও অনেক অতিথি তাদের যোগদান নিশ্চিত করেছেন। উল্লেখ্য ফোবানা ২০১৩ এর সম্মেলন অনুষ্ঠিত হবে জর্জিয়ার আটলান্টা শহরের কব গ্যালেরিয়ায়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV