Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

১০ লাখ ডলার জিততে ওবামার সামনে দিগম্বর তরুণ

অনলাইন ডেস্ক পঠিত: 77 বার

প্রকাশিত: October 13, 2010 | 2:00 AM

ইউএসএনিউজ ডেস্ক: দশ লাখ ডলার জিততে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সামনে পুরো দিগম্বর হয়ে দাঁড়িয়ে পড়লেন ২৪ বছর বয়সী এক তরুণ। ফিলাডেলফিয়ায় ওবামার এক র‌্যালিতে এ কাণ্ডটি ঘটে। এতে বিস্ময়ে হতবাক হয়ে পড়েন র‌্যালিতে জড়ো হওয়া লোকজন। খোদ প্রেসিডেন্টের সামনে এ ধরনের কাজ কেউ করতে পারে তা কল্পনাতেও আসেনি তার নিরাপত্তাকর্মীদের মাথায়।
পরে বিস্ময়ের ঘোর কাটিয়ে ওই তরুণকে আটক করে পুলিশ। নিউ ইয়র্ক ডেইলি নিউজ জানায়, ইংল্যান্ডের ধনকুবের আলকি ডেভিড তার ওয়েবসাইট ব্যাটলক্যাম ডটকমের প্রচারণার জন্য তিনি একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। চ্যালেঞ্জটি হচ্ছে-কেউ যদি প্রেসিডেন্ট বারাক ওবামার সামনে পুরো দিগম্বর হয়ে দাঁড়াতে পারে তবে তাকে ১০ লাখ ডলার দেয়া হবে। প্রেসিডেন্টের খুব কাছে দাঁড়িয়ে এ কাজ করতে হবে এবং জোরে জোরে ৬ বার ব্যাটলক্যাম ডটকমের নাম নিতে হবে, যাতে ওবামা নামটি শুনতে পান। চ্যালেঞ্জটি গ্রহণ করেন জুয়ান রড্রিগেজ। ব্যাটলক্যাম একটি ২৪ ঘণ্টার রিয়েলিটি টিভি চ্যানেল। আলকি ডেভিড বলেছেন, রড্রিগেজ যদি শর্তগুলো পালনে সত্যি সফল হয়ে থাকে, তবে তাকে অবশ্যই প্রতিশ্রুত অর্থ দেয়া হবে। এটি শুধু মজা করার জন্যই করা হয়েছে বলেও জানান তিনি। তবে এতে হোয়াইট হাউজ বা প্রশাসনের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV