Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

মালিকের জন্য প্রাণ দিল কুকুর

অনলাইন ডেস্ক পঠিত: 116 বার

প্রকাশিত: July 3, 2013 | 3:19 PM

ফিল্ম অথবা গল্প-উপন্যাসে নয়, ক্যালিফোর্নিয়ার রাস্তায় মালিকের প্রতি কুকুরের ভক্তির আরেকটি উদাহরণ সৃষ্টি হলো আমেরিকায়। তার মালিককে পুলিশ হ্যান্ডকাফ পরানোর সঙ্গে সঙ্গে সে চিত্কার করতে করতে গাড়ির জানালা ভেদ করে লাফিয়ে যায় পুলিশের কাছে। প্রথমে ঘেউ ঘেউ করে পুলিশকে বিরত রাখতে চায়; কিন্তু পুলিশি অ্যাকশন থামেনি বিধায় কুকুরটি লাফিয়ে আক্রমণ করে পুলিশকে। হাতে কামড় দেয়। ঘটনার আকস্মিকতায় হতবাক তিন পুলিশ অফিসার। একপর্যায়ে ওই কুকুরকে নিবৃত করতে এক অফিসার গুলি ছুড়লেন। মাটিতে লুটিয়ে পড়ল কুকুরটি। এ দৃশ্য দেখে হাউমাউ করে কেঁদে ওঠেন কুকুরটির মালিক; কিন্তু তার হাত বাঁধা পিঠমোড়া দিয়ে। অশ্রু ঝরল লোকটির দু’গণ্ড বেয়ে। হথরনো সিটির একটি আবাসিক এলাকায় গত ৩০ জুনের এ ঘটনা একজন পথচারীর ভিডিওতে বন্দি হয়েছে এবং তা ছেড়ে দেয়া হয়েছে ইউটিউবে। ওই সিটির ১৩৭ স্ট্রিট এবং জেফারসন এভিনিউতে টহল পুলিশ একটি অভিযান পরিচালনা করছিল। এ সময় ওই পথ দিয়ে যাওয়া এক ব্যক্তির ৮০ পাউন্ড ওজনের বিরাট একটি কুকুর দৌড়ে একটি গাড়ির ওপর ওঠে। এ দৃশ্য সেলফোনে ধারণ করছিলেন লিয়ন রসবি (৫২)। পুলিশ তাকে নিষেধ করে তবু তিনি থামেননি। একপর্যায়ে পুলিশ তাকে গ্রেফতার করতে চায়। পুলিশের এ আহ্বানে সাড়া দিয়ে রসবি তার কুকুরকে কাছেই পার্ক করা গাড়িতে ঢুকিয়ে দেন। তবে খোলা রেখেছিলেন জানালার অর্ধেক। এরপর লোকটি হেঁটে পুলিশের কাছে যাওয়া মাত্রই হ্যান্ডকাফ পরানো হয়। সঙ্গে সঙ্গে গাড়ির ভেতর থেকে গর্জে ওঠে তার সেই কুকুর। রটউইলার নামে দুই বছর বয়সী কালো রঙের কুকুর তার মালিককে গ্রেফতারের পর থেকেই ঘেউ ঘেউ করে দৌড়ে যায় পুলিশের দিকে। সে সময় পথচারীরাও চিত্কার করেন এবং পুলিশকে সজাগ হওয়ার আহ্বান জানান। এরপর কুকুরকে পরপর চার রাউন্ড গুলিবর্ষণের ঘটনায়ও পথচারীরা আফসোস করতে থাকেন। সবকিছুই ধারণ করা হয়েছে ওই ভিডিওতে। পালিত কুকুরকে এভাবে হত্যার পক্ষে সাফাই গেয়েছে সেখানকার পুলিশ বিভাগ। তারা এক বিবৃতিতে দাবি করেছে, আত্মরক্ষার্থে এ ব্যবস্থার বিকল্প ছিল না। অপরদিকে রসবি স্থানীয় মিডিয়াকে বলেছেন, তার অত্যন্ত প্রিয় ও বিশ্বস্ত কুকুর হত্যার জন্য তিনি পুলিশের বিরুদ্ধে মামলা করবেন। রসবি বলেন, আমার কুকুরটি কখনোই কাউকে কামড় দেয়নি। পুলিশ যা করেছে তা নির্দয় আচরণের শামিল। এর খেসারত দিতেই হবে। সূত্র : এনা
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV