লাখো গেমারের পাসওয়ার্ড চুরি
ইউবিসফটের জনপ্রিয় একটি ভিডিও গেমস I জনপ্রিয় ভিডিও গেমস নির্মাতা প্রতিষ্ঠান ইউবিসফটে নিবন্ধিত লাখো গেমারের পাসওয়ার্ড চুরি (হ্যাক) হয়েছে। সম্প্রতি ইউবিসফট তাদের ব্যবহারকারীদের দ্রুত নিজেদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দিয়েছে। জানা গেছে, ইউবিসফটে হ্যাকিংয়ের সময়টিতে প্রায় পাঁচ কোটি আট লাখ ব্যবহারকারী ছিল, যাদের ইউজার নেম, ই-মেইল ঠিকানা এবং পাসওয়ার্ড তথ্য চুরি হয়েছে। অবৈধভাবে এসব তথ্য হ্যাকড হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে এতে গ্রাহকদের ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড-সংক্রান্ত কিছু ছিল না বলেও জানা গেছে। গত বছরও এমন একটি সমস্যায় পড়েছিল প্রতিষ্ঠানটি। সে সময় জরুরিভাবে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। এবারের এ হামলাটি বড় ধরনের হামলা ছিল উল্লেখ করে এক বিবৃতিতে ইউবিসফট নিজেদের ব্যবহারকারীদের পাসওয়ার্ড দ্রুত পরিবর্তনের অনুরোধ জানিয়েছে। পাশাপাশি অন্যান্য ওয়েবসাইট কিংবা গুরুত্বপূর্ণ জায়গায়ও যদি কেউ একই পাসওয়ার্ড ব্যবহার করে থাকে, সেটিও পরিবর্তনের কথা বলেছে প্রতিষ্ঠানটি। সনির প্লে-স্টেশন নেটওয়ার্কে একই ধরনের হামলার দুই বছর পর এ ধরনের বড় হামলা হলো। সে সময় লাখো ব্যবহারকারীর পাসওয়ার্ডসহ ক্রেডিট কার্ডে বিস্তারিত তথ্যও অনলাইনে উন্মুক্ত হয়ে পড়ে। ‘প্রিন্স অব ফার্সিয়া’ শীর্ষক গেম সিরিজের জন্য সারা বিশ্বে বেশ জনপ্রিয়তা পেয়েছে ইউবিসফট। সাধারণত এ ধরনের গেমসের জন্য প্রতিষ্ঠানটি নিজস্ব একটি ইউজার অ্যাকাউন্টভিত্তিক সার্ভিস দিয়ে থাকে গেমারদের জন্য। হ্যাকিংয়ের এ ঘটনা কারা ঘটিয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে এ কাজে কারা জড়িত, সে ব্যাপারটি নিয়ে কাজ চলছে বলে জানা গেছে।—বিবিসি অবলম্বনে কাজী আলম/প্রথম আলো
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’