Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

ভারচুয়াল বস্তুকে ছুঁয়ে দেখা যাবে

অনলাইন ডেস্ক পঠিত: 155 বার

প্রকাশিত: July 4, 2013 | 3:56 PM

ছুঁয়ে দেখা যাবে ভারচুয়াল মুঠোফোন                       ছুঁয়ে দেখা যাবে ভারচুয়াল মুঠোফোন I

অনলাইন ডেস্ক : ভারচুয়াল জগতের কোনো বস্তুকে যখন টাচস্ক্রিনের মাধ্যমে স্পর্শ করা হবে তখন সে বস্তুকে অনুভব করা যাবে। সম্প্রতি মাইক্রোসফটের গবেষকেরা থ্রিডি বা ত্রিমাত্রিক প্রযুক্তির এমনই টাচস্ক্রিন উদ্ভাবন করেছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন। গবেষকেরা জানিয়েছেন, ভারচুয়াল বস্তু অনুভব করার এই প্রকল্পে ব্যবহূত হয়েছে একটি এলসিডি। এর ফ্ল্যাট প্যানেলের স্ক্রিনে ফোর্স সেন্সর ও রোবটিক বাহু ব্যবহার করা হয়েছে। এই সেন্সর ও রোবটটিক পদ্ধতি ভার্চুয়াল বস্তুকে সামনে ও পেছনে ঠেলে দেওয়ার অনুভূতি সৃষ্টি করতে পারে। গবেষকেরা জানিয়েছেন, এ গবেষণা চিকিত্সাক্ষেত্রে ও গেম তৈরিতে ব্যবহার করা যাবে।
ভারচুয়াল বস্তু স্পর্শের প্রযুক্তি হলোডেস্ক মাইক্রোসফট এমন প্রযুক্তি নিয়ে কাজ করছে যাতে কোনো ভারচুয়াল বস্তু হলোগ্রাফিক প্রযুক্তিতে স্পর্শের অনুভূতি জাগাতে পারে। গবেষকেরা এ প্রযুক্তিটির নাম দিয়েছেন ‘হলোডেস্ক’। এ প্রযুক্তির মাধ্যমে ভারচুয়াল থ্রিডির কোনো বস্তুকে ছুঁয়ে দেখার অনুভূতি মিলবে এবং ভারচুয়াল থ্রিডির বস্তুটিও বাস্তব কোনো বস্তুর নিয়মেই আচরণ করবে। এ প্রযুক্তিতে ওপরের একটি স্ক্রিন থেকে দ্বিমাত্রিক ছবি প্রজেক্টরের মাধ্যমে একটি নির্দিষ্ট স্থানে পড়বে। একটি কাইনেটিক ক্যামেরা ব্যবহারকারীর হাত বরাবর এ প্রজেক্টরের ওপর বস্তুর থ্রিডি ছবি দেখাবে। এদিকে, একটি ওয়েবক্যাম ব্যবহারকারীর মুখভঙ্গি ট্র্যাক করে বস্তুটিকে তার স্পর্শানুভূতির নাগালে এনে দেবে। আর সবগুলো ডিভাইস একত্রে একটি এলগরিদম মেনে রিয়েল টাইমেই ভার্চুয়াল থ্রিডি বস্তুকে নিজের মতো করে অনুভবের সুযোগ দেবে।ব্যবহারকারী নির্দিষ্ট এলাকায় হাত রেখে সামনে থাকা স্বচ্ছ একটি ডিসপ্লেতে বস্তুটি দেখতে পাবেন।
টাচস্ক্রিনে অনুভব করা যাবে কিবোর্ড টাচ স্ক্রিনযুক্ত পণ্যে ফোর্স সেন্সর ও রোবটটিক বাহু ব্যবহার করা ফলে টাচস্ক্রিনের ওপরে কিবোর্ড বা কিবোর্ডের বাটনগুলো স্পর্শ করার অনুভূতি পাওয়া যাবে। মাইক্রোসফটের গবেষকেরা জানিয়েছেন, টাচস্ক্রিন সুবিধার কোনো পণ্যে আলাদাভাবে কোনো কি-বাটনের স্পর্শ অনুভব করা যায় না বলেই দ্রুতগতিতে টাইপ করা কষ্টকর। তাঁরা টাচস্ক্রিনে বাটনের অস্তিত্ব অনুভব করার প্রযুক্তি নিয়ে কাজ করছেন। গবেষকেরা জানিয়েছেন, টাইপের প্রয়োজন হলে এ কী-বোর্ড ব্যবহার করে দ্রুত টাইপ করা যাবে আবার টাইপ শেষ হলেই মিলিয়ে যাবে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV