প্রভুভক্ত কুকুর
এনা, নিউ ইয়র্ক : ফিল্ম অথবা গল্প-উপন্যাসে নয়, ক্যালিফোর্নিয়ার রাস্তায় কুকুরের প্রভুভক্তির আরেকটি উদাহরণ সৃষ্টি হলো। তার প্রভুকে পুলিশ হ্যান্ডকাফ পরানোর সঙ্গে সঙ্গে সে চিৎকার করতে করতে গাড়ির জানালা ভেদ করে লাফিয়ে যায় পুলিশের কাছে। প্রথমে ঘেউ ঘেউ করে পুলিশকে বিরত রাখতে চায়। কিন্তু পুলিশি অ্যাকশন থামেনি বিধায় কুকুরটি লাফিয়ে আক্রমণ করে পুলিশকে। হাতে কামড় দেয়। ঘটনার আকস্মিকতায় হতবাক ৩ পুলিশ অফিসার। একপর্যায়ে ওই কুকুরকে নিবৃত করতে এক অফিসার গুলি ছুড়লেন। মাটিতে লুটিয়ে পড়লো কুকুরটি। এ দৃশ্য দেখে হাউমাউ করে কেঁদে ওঠেন গ্রেপ্তার হওয়া লোকটি। কিন্তু তার হাত বাঁধা পিঠমোড়া দিয়ে। অশ্রু ঝরলো লোকটির দু’গণ্ড বেয়ে। হথরনো সিটির একটি আবাসিক এলাকায় গত ৩০শে জুনের এ ঘটনা একজন পথচারীর ভিডিওতে বন্দি হয়েছে এবং তা ছেড়ে দেয়া হয়েছে ইউটিউবে। ওই সিটির ১৩৭ স্ট্রিট এবং জেফারসন এভিনিউতে টহল পুলিশ একটি অভিযান পরিচালনা করছিলেন। এ সময় ওই পথ দিয়ে যাওয়া এক ব্যক্তির ৮০ পাউন্ড ওজনের বিরাট একটি কুকুর দৌড়ে একটি গাড়ির ওপর ওঠে। এ দৃশ্য সেলফোনে ধারণ করছিলেন লিয়ন রসবী (৫২)। পুলিশ তাকে নিষেধ করে। তবু তিনি থামেননি। একপর্যায়ে পুলিশ তাকে গ্রেপ্তার করতে চায়। পুলিশের এ আহ্বানে সাড়া দিয়ে রসবী তার কুকুরকে নিকটেই পার্ক করা গাড়িতে ঢুকিয়ে দেন। তবে খোলা রেখেছিলেন জানালার অর্ধেক। এরপর লোকটি হেঁটে পুলিশের কাছে যাওয়া মাত্রই হ্যান্ডকাফ পরানো হয়। সঙ্গে সঙ্গে গাড়ির ভেতর থেকে গর্জে ওঠে তার সেই কুকুর। রটউইলার নামক ২ বছর বয়সী কালো রঙের কুকুর তার প্রভুকে গ্রেপ্তারের পর থেকেই ঘেউ ঘেউ করে দৌড়ে যায় পুলিশের দিকে। সে সময় পথচারীরাও চিৎকার করেন এবং পুলিশকে সজাগ হওয়ার আহ্বান জানান। এরপর কুকুরকে পরপর ৪ রাউন্ড গুলিবর্ষণের ঘটনায়ও পথচারীরা আফসোস করতে থাকেন। সব কিছুই ধারণ করা হয়েছে ওই ভিডিওতে। পালিত কুকুরকে এভাবে হত্যার পক্ষে সাফাই গেয়েছে সেখানকার পুলিশ বিভাগ। তারা এক বিবৃতিতে দাবি করেছেন, আত্মরক্ষার্থে এ ব্যবস্থার বিকল্প ছিল না। অন্যদিকে রসবী স্থানীয় মিডিয়াকে বলেছেন, তার অত্যন্ত প্রিয় ও বিশ্বস্ত কুকুর হত্যার জন্য তিনি পুলিশের বিরুদ্ধে মামলা করবেন। রসবী বলেন, আমার কুকুরটি কখনোই কাউকে কামড় দেয়নি। পুলিশ যা করেছে তা নির্দয় আচরণের শামিল। এর খেসারত দিতেই হবে। কারণ, আমি পুলিশের ডাকে সাড়া দিয়েছি অত্যন্ত ধীরস্থিরভাবে।সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল