আসছে চার দশমিক তিন ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত ‘এইচটিসি ওয়ান মিনি’ স্মার্টফোন!
অনলাইন ডেস্ক : এইচটিসি ওয়ান স্মার্টফোনটির একটি মিনি সংস্করণ তৈরি করছে তাইওয়ানের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। চার দশমিক তিন ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত এ স্মার্টফোনটির তথ্য ফাঁস করেছে বুলগেরিয়ার প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্মার্ট নিউজ। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। স্মার্ট নিউজে প্রকাশিত তথ্য অনুযায়ী, এইচটিসি মিনি স্মার্টফোনটির নাম ‘এইচটিসি এম ৪’ রাখতে পারে প্রতিষ্ঠানটি। অ্যান্ড্রয়েড জেলিবিন নির্ভর স্মার্টফোনটিতে দুই গিগাবাইট র্যাম ও ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরি থাকবে। এ স্মার্টফোনটিতে থাকবে উন্নত রেজুলেশনের ডিসপ্লে ও দীর্ঘক্ষণ চার্জ থাকার সুবিধা। এই স্মার্টফোনে ফোরজি সুবিধা সমর্থন করবে এবং উন্নত ক্যামেরা থাকবে। চলতি বছরের আগস্ট মাসে এ স্মার্টফোন বাজারে আসতে পারে। তবে এর দাম সম্পর্কিত কোনো তথ্য জানা যায়নি। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ‘আলট্রা-পিক্সেল’ ক্যামেরাযুক্ত এইচটিসি ওয়ান স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে তাইওয়ানের স্মার্টফোন নির্মাতা এইচটিসি। মেগাপিক্সেল সেন্সরের কয়েকটি স্তর মিলে তৈরি হয় আলট্রা-পিক্সেল। এটি পিক্সেল হিসেব না করে পিক্সেলের আকার হিসাব করে। ধাতব কাঠামোর এইচটিসি ওয়ান স্মার্টফোনটিতে রয়েছে কোয়ালকমের তৈরি কোয়াড কোরের প্রসেসর ও ২ গিগাবাইট র্যাম। ৪.৭ ইঞ্চি ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে ১০৮০ পিক্সেল ফরম্যাট অর্থাত্ হাই ডেফিনেশন মানের ভিডিও দেখা যায়। এইচটিসি মিনি স্মার্টফোনটি স্যামসাংয়ের গ্যালাক্সি এস ফোর মিনির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বলেই বাজার গবেষকেরা ধারণা করছেন।প্রথম আলো
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি