Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

অপ্রকাশিত ভিডিওতে ম্যান্ডেলা :আমি আমার জীবনকে উপভোগ করেছি

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: July 6, 2013 | 1:33 AM

নেলসন ম্যান্ডেলা                                            জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি—এই বিষয়টি বুঝতে পেরেও আমি আশাবাদী রয়েছি। আমার মনোবল অতি উচ্চমাত্রার। কারণ, আমি এরই মধ্যে জীবনকে উপভোগ করেছি।’ কথাগুলো বলেছেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের নায়ক জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা নেলসন ম্যান্ডেলা। তবে এখন নয়, প্রায় ১৫ বছর আগের বলা কথা এটি। ১৯৯৮ সালে দেশের প্রেসিডেন্ট থাকা অবস্থায় ক্যানসারে আক্রান্ত মৃত্যুপথযাত্রী এক কিশোরকে দেখতে গিয়ে ওই কথাগুলো বলেছিলেন ম্যান্ডেলা। সেই দৃশ্যের ভিডিও ধারণ করা হয়েছিল, যা এত দিন অপ্রকাশিত ছিল। যুক্তরাষ্ট্রের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল সিবিএস গত বৃহস্পতিবার ভিডিওটি সম্প্রচার করেছে। দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা ম্যান্ডেলার নিজের অবস্থাই এখন সংকটাপন্ন। ভিডিওচিত্রে দেখা যায়, মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত ১৫ বছর বয়সী কিশোরটি হাসপাতালের বিছানায় শুয়ে আছে। তার পরনে ম্যান্ডেলার ‘ট্রেডমার্ক’ মাদিবা শার্ট। শান্তিতে নোবেলজয়ী ম্যান্ডেলাকে কাছে পেয়ে তার চেহারায় কিছুটা প্রশান্তির ছাপ। মুখে লাজুকতা মাখা মৃদু হাসি। ম্যান্ডেলা একটি চায়ের কাপ হাতে নিয়ে কিশোরটির পাশে বসে আছেন। ম্যান্ডেলা কিশোরটির উদ্দেশে আরও বলেন, ‘যদি তোমার মন আশাবাদী না হয়, মনোবল অতি উচ্চ না হয়, তাহলে ওষুধ খুব বেশি কাজ করবে না।’ ম্যান্ডেলা দেখে আসার প্রায় তিন মাস পর ওই কিশোর মারা যায়। এএফপি।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV