Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

অ্যানড্রয়েডের পুরোনো সেই ঘরশত্রু!

অনলাইন ডেস্ক পঠিত: 163 বার

প্রকাশিত: July 6, 2013 | 7:19 AM

                                            অনলাইন ডেস্ক : চার বছরের বেশি সময় ধরে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের সবগুলো সংস্করণেই একটি বাগ বা সফটওয়্যার-ত্রুটি থেকে গেছে, যার কারণে অ্যানড্রয়েডে সবচেয়ে বেশি ম্যালওয়্যারের আক্রমণ ঘটছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকেরা এ তথ্য জানিয়েছেন। এক খবরে জানিয়েছে বিবিসি অনলাইন। যুক্তরাষ্ট্রের অনলাইন নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান ব্লুবক্সের গবেষকেরা জানান, অ্যানড্রয়েডের সবচেয়ে পুরোনো শত্রুর খোঁজ পেয়েছেন তাঁরা। এটি মূলত একটি সফটওয়্যার-ত্রুটি, যা ট্রোজান বা ম্যালিসাস ভাইরাসকে পরীক্ষা ছাড়াই অ্যানড্র্রয়েড প্ল্যাটফর্মে ব্যবহারের সুযোগ দেয়। সফটওয়্যারের এ ত্রুটির কারণেই অ্যানড্রয়েডনির্ভর পণ্য ব্যবহারকারী ম্যালওয়্যার সম্পর্কে জানতে পারেন না। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এ বাগটি সম্পর্কে গুগলকে অবহিত করেন গবেষকেরা। গবেষকেরা বলছেন, অ্যানড্র্রয়েডের দুর্বলতা বা বাগ হিসেবে একটি ‘মাস্টার কি’র খোঁজ পেয়েছেন তাঁরা। এ সফটওয়্যার-ত্রুটির কারণে সাইবার অপরাধীরা অ্যানড্র্রয়েড স্মার্টফোন থেকে তথ্য চুরি করতে পারে। গবেষকদের দাবি, অ্যানড্র্রয়েড সফটওয়্যারের এই ত্রুটি ২০০৯ সালের পর থেকে উন্মুক্ত সব সংস্করণেই রয়েছে। ক্রিপটোগ্রাফিক ভেরিফিকেশন প্রক্রিয়ার দুর্বলতার কারণেই অ্যানড্রয়েডে অতিরিক্ত ম্যালওয়্যারের আক্রমণ দেখা যায়। ক্রিপটোগ্রাফিক ভেরিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন অ্যাপ্লিকেশন পরীক্ষা করে দেখা হয়। আগামী আগস্ট মাসে অনুষ্ঠেয় ব্ল্যাক হ্যাক হ্যাকারস সম্মেলনে অ্যানড্র্রয়েডের এ ত্রুটির বিস্তারিত জানানোর কথা জানিয়েছেন গবেষকেরা। অ্যানড্রয়েডের সফটওয়্যার-ত্রুটির বিষয়ে গুগল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV