Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন :অসমর্থিত ফলাফল: মান্নান ৪,৬৮,০০০ আজমত ৩,০০,০১২

অনলাইন ডেস্ক পঠিত: 11 বার

প্রকাশিত: July 6, 2013 | 6:18 PM

অসমর্থিত ফলাফল: মান্নান ৪,৬৮,০০০ আজমত ৩,০০,০১২সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রথম নগরপিতা হয়েছেন ১৮ দল সমর্থিত প্রার্থী অধ্যাপক এম এ মান্নান। অসমর্থিত সূত্রে পাওয়া ৩৯২টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী এম এ মান্নান প্রায় ১ লাখ ৬৭ হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪ লাখ ৬৮ হাজার ভোট। অন্যদিকে আজমত উল্লাহ খান পেয়েছেন ৩ লাখ ১২ ভোট। এর ফলে গাজীপুরে আওয়ামী লীগের দুর্গের পতন ঘটিয়ে বিএনপির জয় হলো। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন বিশেষজ্ঞ মহলের কাছে একটি ‘টার্নিং পয়েন্ট’ হিসাবে বিবেচিত হচ্ছিল। সেই বিবেচনায় জনরায় বিএনপির দিকেই হেলে পড়েছে বলে স্পষ্ট ধারণা পাওয়া গেল। চরম উত্তেজনা নিয়ে দেশবাসী অপেক্ষায় ছিল গাজীপুরে কে হতে যাচ্ছেন নগরপিতা। স্থানীয় নির্বাচন কিন্তু তা পরিণত হয়েছিল আওয়ামী লীগ ও বিএনপির মর্যাদার লড়াইয়ে। সে লড়াইয়ে স্পষ্টতই বিএনপি জয়ী হলো। গতকাল শনিবার শান্তিপূর্ণ ও উত্সবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ২/১ বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তেমন কোন গোলযোগের খবর পাওয়া যায়নি। সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। তবে যারা শেষ সময়ে কেন্দ্রের ভিতরে ছিলেন সময়সীমা পেরিয়ে যাবার পরেও তাদের ভোটগ্রহণ করা হয়। এই নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশন এবং প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। অভিযোগ-পাল্টা অভিযোগ, সন্দেহ, অবিশ্বাস থাকলেও কোথাও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উদ্বেগ, উত্কণ্ঠা থাকলেও তরুণ, বৃদ্ধ, নারী-পুরুষ নির্বিশেষে ভোটাররা লাইনে দাঁড়িয়ে উচ্ছ্বাস নিয়ে ভোট দিয়েছেন। কেন্দ্রের বাইরে কয়েকটি স্থানে সংঘর্ষের ঘটনা ঘটলেও কোন কেন্দ্রের ভেতরে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV