Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

রক্তচাপ কমায় চা-কফি

অনলাইন ডেস্ক পঠিত: 129 বার

প্রকাশিত: July 8, 2013 | 10:03 PM

রক্তচাপ কমায় চা-কফি

কোনো ধরনের গুণাগুণ বিচার করে নয়, বরং অনেকটা অভ্যাসবশতই হররোজ চা-কফির দ্বারস্থ হন বিশ্বের বহু লোক। এসব ক্ষেত্রে কেউ কেউ চাঙ্গা থাকার জন্য চা-কফির প্রশংসা করলেও এর বাইরে চা-কফি নিয়ে তেমন একটা উচ্চকিত হতে দেখা যায় না কাউকেই। যদিও হাতে গোনা দু’একটা অসুবিধার কথা বাদ দিলে নানা সময়ে চা বা কফির মতো পানীয়ের অসংখ্য গুণাগুণের কথাই উঠে এসেছে পুষ্টিবিদ আর বিজ্ঞানীদের গবেষণায়। আর এ ধারায় সর্বশেষ সংযোজন হলো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে চা-কফির ভূমিকা। প্রায় দশ বছর সময় ধরে দেড় লাখেরও বেশি স্বেচ্ছাসেবীর ওপর গবেষণা চালিয়ে প্যারিসের দ্য প্রিভেনটিভ অ্যান্ড ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন সেন্টারের গবেষকরা সম্প্রতি রক্তচাপ কমাতে চায়ের এই ভূমিকার কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন। আলোচিত এই গবেষণার অংশ হিসেবে গবেষণা চলাকালীন সময়ে সবমিলিয়ে এক লক্ষ ৭৭ হাজার অংশগ্রহণকারীকে তাদের চা-কফি খাবার ধরনের উপর নির্ভর করে তিনটি ভাগে ভাগ করা হয়। এর মধ্যে প্রথম দলে ছিলেন যারা চা বা কফি পান করেন না, দ্বিতীয় দলে ছিলেন যারা দিনে এক থেকে চার কাপ পর্যন্ত চা-কফি পান করেন এবং তৃতীয় দলে ছিলেন এর চাইতেও বেশি চা-কফি খাওয়া লোকেরা। এই তিন দলের ব্যক্তিদের রক্তচাপের তথ্য দশ বছর ধরে বিশে¬ষণ করে দেখা যায় যারা দিনে অন্তত তিন থেকে চার কাপ চা বা কফি পান করতেন তাদের রক্তচাপ যারা একেবারেই চা-কফি পান করেন না তাদের চাইতে তুলনামূলক কম থাকে। গবেষকরা আরও জানান যে, যারা বেশি করে চা পান করেন তাদের সিস্টোলিক ও ডায়াস্টোলিক রক্তচাপ কম থাকে। এর ফলে হূদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও চা-কফি না খাওয়া ব্যক্তিদের চাইতে কম হয়। যদিও কফির ক্ষেত্রে যারা অতিরিক্ত কফি পান করেন তাদের রক্তচাপ, স্বাভাবিক পানকারীদের চেয়ে কিছুটা বেশি হয়ে থাকে। তবে মজার বিষয় হলো অতিরিক্ত কফিপ্রেমীদের এই বাড়তি রক্তচাপও কফি না খাওয়া ব্যক্তিদের গড় রক্তচাপের চাইতে কম। এদিকে গবেষণার এ ধরনের ফলাফলের পেছনে মেডিকেল সায়েন্সের সুস্পষ্ট কোনো ব্যাখ্যা যোগ করতে না পারলেও গবেষকদের ধারণা, সম্ভবত চা বা কফির উপাদানের মাঝে এমন কিছু আছে যা রক্তবাহী ধমনীগুলোকে শান্ত করতে ভূমিকা রাখতে পারে।ইত্তেফাক

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV