Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

রমজানে চলচ্চিত্রের কিংবদন্তি শিল্পী শাবানার অনুরোধ

অনলাইন ডেস্ক পঠিত: 135 বার

প্রকাশিত: July 9, 2013 | 2:52 PM

রমজানে শাবানার অনুরোধএ দেশের চলচ্চিত্রের কিংবদন্তি শিল্পী শাবানা দীর্ঘদিন ধরেই আমেরিকা প্রবাস যাপন করছেন। তবে মাঝে দু-তিনবার নিজ শ্বশুরালয় যশোরে এসে কিছুটা গণসংযোগ করলে পুরো শহরে গুঞ্জন ওঠে শাবানা খুব শিগগিরই সক্রিয় রাজনীতিতে আসছেন। তবে এই খবরটিকে ঠিক উড়িয়েও দেওয়া যায় না। কারণ, এমন প্রশ্নে শাবানা উপস্থিত সাংবাদিকদের ‘হ্যাঁ’ বা ‘না’ কিছুই বলেননি। তাই নীরবতায় সম্মতির লক্ষণ এটাই জানা যায়। আমেরিকায় বাংলা কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানেও খুব একটা দেখা যায় না শাবানাকে। একান্ত ঘনিষ্ঠজন ছাড়া কারও অনুষ্ঠানে হাজির হন না। তবে সম্প্রতি এক ঘরোয়া আড্ডায় আমেরিকায় শাবানা জানিয়েছেন, স্থানীয় টিভি চ্যানেলে ও বাংলাদেশি চ্যানেলগুলোতে এই রমজান মাসে তার চলচ্চিত্রগুলো যেন না প্রচার করা হয়। কারণ এমনিতেই শাবানা দীর্ঘ প্রবাস যাপনের আগে থেকেই বেশ রাখঢাক করে চলছেন। নিজের জীবনযাত্রার আঙ্গিকও বদলে ফেলেছেন। শাবানার কথায়, ‘আমি অনুরোধ করব আমার পুরোনো সিনেমাগুলো যাতে আর তারা কখনোই না প্রচার করে। তবে এটাও যদি সম্ভব না হয়, তবে যেন অন্তত এই রমজান মাসে প্রচার না করা হয়। কারণ, এখন এই বয়সে এসে নিজের এই চরিত্রগুলো দেখলে বিব্রত হতে হয়। এ ছাড়া আমি নিজেও আমার লাইফস্টাইল বদলে নিয়েছি। জানি দর্শকদের ভালোবাসাতেই আজ আমি শাবানা হয়েছি। কিন্তু সবকিছু তো একটা সময়ের সৌন্দর্যের ওপরেও নির্ভর করে। তাই এটা আমার একান্ত অনুরোধ।’ এদিকে চিত্রনায়িকা শাবানার ব্যক্তিগত অভিমতের ওপরে দেশীয় টিভি চ্যানেলগুলো তাদের সিদ্ধান্ত বদলাবেন কি না, এমন প্রশ্নে কারো কাছেই তেমন কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। শাবানা নিতান্ত ঘনিষ্ঠ চ্যানেল কর্তা ও বাংলা কমিউনিটিতে এই অনুরোধ করেছেন বলে জানা যায়।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV