বাঘের ভয়ে ৫ দিন গাছে
ডেস্ক: ক্ষুব্ধ বাঘের ভয়ে গাছের ওপর পাঁচ দিন ধরে আটকে থাকা পাঁচ ব্যক্তিকে উদ্ধারকারীরা উদ্ধার করেছেন। ক্ষিপ্ত বাঘগুলো গাছের নিচে পাঁচ দিন ধরেই তাদের ঘিরে রেখেছিল। এতদিন তারা গাছের ওপর বৃষ্টির পানি পান করেই বেঁচে ছিলেন। তাদের সঙ্গে থাকা আরেক ব্যক্তি অবশ্য নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছেন, ২৮ বছর বয়সী নিহত ব্যক্তিটি সঙ্গীদের সঙ্গে বাঁচার চেষ্টা করেছিলেন। কিন্তু তার আশ্রয় নেয়া ডালটি ভেঙে যাওয়ায় তিনি নিচে পড়ে যান। বিরল এ ধরনের কাঠের খোঁজে ছয়জনের দলটি গত বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার সংরক্ষিত মাউন্ট লেউসার ন্যাশনাল পার্কে গিয়েছিলেন। নিজেরা খাবার জন্য ফাঁদ পেতে তারা একটি হরিণ ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু হরিণের বদলে একটি বাঘের বাচ্চা তাদের ফাঁদে আটকা পড়ে। এতে ব্যাঘ্র শাবকটির মা ক্ষিপ্ত হয়ে সেখানে উপস্থিত হয় এবং আরও বেশ কিছু পশুও তাদের সঙ্গে যোগ দেয়। এরপর তারা গাছে নিরাপদ উঁচুতে উঠে মোবাইলের মাধ্যমে গ্রামবাসীকে তাদের বিপদের কথা জানান। তিন দিন চেষ্টার পর গ্রামবাসী তাদের সন্ধান পান। এবং তাদেরকে উদ্ধার করতে সেনা সদস্য, পুলিশ, বন্যপ্রাণী অধিকার রক্ষাকারী এবং তিনজন পশু প্রশিক্ষককে নিয়ে একটি উদ্ধারকারী দল তৈরি করেন। তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চারটি বাঘ সেখান থেকে সরে গিয়েছিল পরে পশু প্রশিক্ষকরা বাকিদেরকে সেখান থেকে হটিয়ে দেয়। এরপর সেখান থেকে পাঁচ ব্যক্তিকে উদ্ধার করা হয়।মানবজমিনসর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’