Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

সোলার হেডফোনে চার্জ হবে মোবাইল

অনলাইন ডেস্ক পঠিত: 56 বার

প্রকাশিত: July 10, 2013 | 2:38 PM

তরিকুর রহমান সজীব :
সোলার হেডফোনে চার্জ হবে মোবাইলমোবাইল ফোনের চার্জ নিয়ে গবেষণার অন্ত নেই। কী করে মোবাইল ফোনসহ অন্যান্য বহনযোগ্য ডিভাইসে চার্জ দেওয়া যায়, সেটা নিয়েও চলছে গবেষণা। আবার মোবাইল ডিভাইসেও চার্জের সমস্যায় নবায়নযোগ্য শক্তির উত্স ব্যবহার নিয়ে চলছে গবেষণা। এরই ধারাবাহিকতায় এবারে যুক্তরাজ্যের গ্লাসগো’র একজন ডিজাইনার তৈরি করেছেন এমন একটি হেডফোন, যেটি কি না সৌরশক্তি ব্যবহার করে একটি মোবাইল ফোনকে চার্জ করতে পারবে। অ্যান্ড্রু অ্যান্ডারসন নামের এই ডিজাইনার এই হেডফোনের ব্যান্ডের মধ্যে ব্যবহার করেছেন নমনীয় একটি সোলার সেল। এই সোলার সেলের চার্জ ধারণক্ষমতা ০.৫৫ ওয়াট। এই চার্জ ধারণ করার জন্য হেডফোনটিতে রয়েছে ছোট্ট দুইটি লিথিয়াম আয়ন ব্যাটারি। হেডফোনের এয়ারপ্যাড দুইটিতে স্থাপন করা হয়েছে এই দুইটি ব্যাটারি। হেডফোনটিকে যে ডিভাইসে সংযুক্ত করে ব্যবহার করা হবে, হেডফোনটি চলার সময়েই সেই ডিভাইসটি চার্জ হতে থাকবে। অ্যান্ডারসন হেডফোনটির প্রোটোটাইপ তৈরি করলেও এর মূল ভাবনাটি তার নয়। বিবিসিকে তিনি জানিয়েছেন, এটি ছিল মূলত তার বাবার ভাবনা। সেটাকেই বাস্তবায়ন করেছেন তিনি। তিনি বলেন, ‘এর চূড়ান্ত ডিজাইন ও প্রোটোটাইপ নিয়ে এখনও আমরা কাজ করে যাচ্ছি। সবাই চায় নিজের ফোনের চার্জের সমস্যার একটি সহজ সমাধান। সেটাই প্রদান করবে এই হেডফোন। এটি ফোনে লাগিয়ে আপনি যখন গান শুনবেন, তখন এটি স্বয়ংক্রিয়ভাবেই চার্জ করে দেবে আপনার ফোনকে।’ ক্রাউডফান্ডিং সাইট কিকস্টার্টারে এই হেডফোনটিকে তুলে ধরেছেন অ্যান্ডারসন। আগামী বছরের শুরুতেই এটি বাণিজ্যিকভাবে বাজারে নিয়ে আসার প্রাথমিক পরিকল্পনা রয়েছে তার। অ্যান্ডারসন আশা করছেন, হেডফোনটি উত্পাদনে নামতে তিনি ২ লক্ষ পাউন্ডের বিনিয়োগ লাভ করতে পারবেন কিকস্টার্টার থেকে।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV