Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

ক্রেতা টানতে অভিনব নোটিশ

অনলাইন ডেস্ক পঠিত: 170 বার

প্রকাশিত: July 11, 2013 | 2:32 PM

ক্যাফে, হোটেল বা রেস্তোরাঁয় ভোক্তা আকৃষ্ট করতে বিজ্ঞাপন-বিলবোর্ড-পোস্টার টাঙিয়ে বা অন্য কোনো মাধ্যমে প্রচারণা চালানোর অন্ত থাকে না মালিক বা দোকানির। ভোক্তাকে আকৃষ্ট করার জন্যই অভ্যর্থনার দায়িত্বে সুন্দরী মডেল গার্লদেরও রাখা হচ্ছে হালের অভিজাত শপিং মলগুলোতে। কিন্তু নিজের ক্যাফের প্রবেশপথে একেবারে খোঁচা মারা বক্তব্য লিখিত একটি নোটিশ টাঙিয়ে স্বাভাবিকভাবেই ব্যবসা করে চলেছেন এক ব্রিটিশ নারী! তবে, এই নোটিশের কারণে যেন তার ব্যবসা একধাপ বেশি গতিই পেয়েছে। কারণ নোটিশের কারণে অনেকে উত্সুক হয়েই ঢুকছে তার ক্যাফেতে! ইয়র্কশায়ারের মার্থা-রেন্য কোলেহ তার ক্যাফের একেবারে সামনে টাঙানো নোটিশে লিখেছেন, দৃষ্টি আকর্ষণ! সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমি একজন কালো নারী এবং সবসময় কালোই থাকব। কালো মানুষের প্রতি যদি আপনার অ্যালার্জি থাকে, তবে ভেতরে আসবেন না। কিন্তু আপনি যদি ভাল মানের এবং স্বাস্থ্যকর পরিবেশের খাবার খেতে চান, তবে ভেতরে আসতে পারেন। তাছাড়া আমি কাউকে কামড়ে দিই না! মার্থা বলেন, ওসেটে যখন অনেক ভোক্তা আমার দোকানে খেতে আসত, তখন অনেক বর্ণবাদী শ্বেতাঙ্গ ক্যাফের দরজা খুলে আমার দিকে তাকিয়ে বাইরে চলে যেত। এ ধরনের বিব্রতকর পরিস্থিতি এড়ানোর জন্যই এই অভিনব নোটিশ টাঙিয়েছেন বলে জানান ৪৬ বছর বয়সী মার্থা। তিন সন্তানের জননী মার্থা বলেন, ‘ভোক্তারা প্রতিনিয়তই আমাকে দেখে চলে যেতেন। ঠিক এ রকমই একদিন একটি পরিবার যখন ক্যাফে এসে ফিরে যাচ্ছে, তখন তাদের বলতে শুনেছি, মনে হয় আমরা ভুল জায়গায় এসেছি!’ মার্থা বলেন, নিজেকে আড়ালে রেখে তত্ত্বমত পরীক্ষা করেছি। একজন শ্বেতাঙ্গ বিক্রয়কর্মী রেখে দেখেছি আমার ক্যাফের অনেক ভোক্তা বেড়ে গেছে এবং আমরা অনেক লাভ করতে লাগলাম। কিন্তু যখন আমি আবার কাউন্টারে বসতে শুরু করলাম, তখন আবার ফিরে যেতে থাকে ভোক্তারা! লাইবেরিয়া থেকে ব্রিটেনে আসা এই নারী গত ১১ বছর ধরে পশ্চিম ইয়র্কশায়ারে বসবাস করছেন। তিনি এখানকার ওয়েকফিল্ডের কাছে ওসেট এলাকায় ‘ইয়েনন ক্যাফে’ পরিচালনা করেন। মার্থা বলেন, নোটিশটি টাঙানোর পর এখন যারাই আসে, তারা আমাকে প্রত্যাশিতভাবেই দেখে। আমিও বিব্রতবোধ করি না, তারাও না! তবে ভোক্তাদের আকৃষ্ট করতে আমার প্রধান পথ হলো খাবার স্বাস্থ্যকর ও পরিষ্কার রাখা। সূত্র : বাংলানিউজ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV