Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

উগ্রবাদীরা বই ও কলমকে ভয় পায়:কিশোরী মালালা

অনলাইন ডেস্ক পঠিত: 167 বার

প্রকাশিত: July 12, 2013 | 3:33 PM

জাতিসংঘে ভাষণ দিচ্ছে মালালা ইউসুফজাই। ছবি: রয়টার্স                                            

জাতিসংঘে ভাষণ দিচ্ছে মালালা ইউসুফজাই। ছবি: রয়টার্স

 

<!–ul>

‘উগ্রবাদীরা বই ও কলমকে ভয় পায়,’ বলেছে তালেবান বাহিনীর হামলার শিকার পাকিস্তানী কিশোরী মালালা ইউসুফজাই। জাতিসংঘে দেওয়া এক ভাষণে মালালা আজ শুক্রবার সবার জন্য অবৈতনিক শিক্ষার দাবিও জানায়। বিবিসি জানায়, মালালা আজ তাঁর ১৬তম জন্মদিতে জাতিসংঘে দেওয়া ভাষণে বলেছে তাঁকে স্তব্ধ করার সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। মালালা নারীশিক্ষার বিস্তারে চেষ্টা করছেন—এমন অভিযোগে তালেবান যোদ্ধারা গত বছর অক্টোবর মাসে পাকিস্তানের সোয়াত এলাকায় তার স্কুলবাসে গুলি চালালে সে মাথায় গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হওয়ার পর মালালা আজ নিউ ইয়র্কে প্রথমবারের মতো জনসম্মুখে ভাষণ দিলো। নারীশিক্ষার উন্নয়নে বিশ্বের মনোযোগ আকর্ষণের চেষ্টা করে যাচ্ছে মালালা। বিশ্বের এক চতুর্থাংশ নারী এখনো কোনো আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করে না।
নারী ভীতি গুলিবিদ্ধ হওয়ার পর মালালাকে চিকিত্সার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয় এবং এখন সে ওই দেশের বার্মিংহামে বাস করছে। মালালা আজ জানায়, তালেবানদের হামলা তাঁকে কেবল দৃঢ়প্রতিজ্ঞই করেছে। সে বলে, ‘সন্ত্রাসীরা ভেবেছিল, তারা আমার লক্ষ্য বদলে দিতে পারবে এবং আকাঙ্ক্ষাকে স্তব্ধ করে দিতে সক্ষম হবে। কিন্তু আমার জীবনের কিছুই বদলায়নি, কেবল দুর্বলতা, ভয় ও আশাহীনতা মরে গেছে। শক্তি, সামর্থ ও সাহস জন্ম নিয়েছে।’ সে আরও বলে, ‘তালেবানসহ সব সন্ত্রাসী ও উগ্রবাদীদের ছেলে ও মেয়েদের জন্য আমি শিক্ষার বন্দোবস্ত চাই।’ পাকিস্তানের প্রয়াত নেতা বেনজির ভুট্টোর একটি গোলাপী শাল পড়ে জাতিসংঘে উপস্থিত মালালা তার ভাষণে বলে, ‘উগ্রবাদীরা আগেও যেমন বই ও কলমকে ভয় পেত, এখনও তেমনই ভয় পায়। তারা নারীদের ভয়ে ভীত।’প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ