প্রথম চালকবিহীন ‘জঙ্গি বিমান’ ওড়াল যুক্তরাষ্ট্র
ভার্জিনিয়ার উপকূলে মার্কিন রণতরিতে এক্স-৪৭বি চালকবিহীন ‘জঙ্গি বিমান’-রয়টার্স I
যুক্তরাষ্ট্র এই প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালকবিহীন একটি বিমান সফলভাবে বিমানবাহী রণতরিতে অবতরণ করিয়েছে। গত বুধবার নরথ্রপ গ্রুম্যান এক্স-৪৭বি (ডাকনাম সল্টি ডগ ৫০২) নামের চালকবিহীন ওই বিমানটি নৌবাহিনীর একটি রণতরিতে অবতরণ করে। এ ঘটনাকে এ ক্ষেত্রে বড় একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এক্স-৪৭বি বিমানটিতে যুদ্ধে ব্যবহার উপযোগী অস্ত্র সংযোজনের সুযোগ রয়েছে। বুধবার একটি এক্স-৪৭বি বিমান প্যাটুক্সেন্ট রিভার নেভাল এয়ার স্টেশন থেকে ভার্জিনিয়া উপকূলের আকাশে উড়াল দেয়। পরে আটলান্টিক মহাসাগরে অবস্থানরত ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ রণতরিতে সফলভাবে অবতরণ করে। চালকবিহীন বিমানটির উড্ডয়ন ও অবতরণ খুবই ঝুঁকিপূর্ণ হবে বলে ধারণা করা হচ্ছিল। তবে সফল অবতরণের মধ্য দিয়ে সব আশঙ্কা দূর হলো। অদূরভবিষ্যতে মার্কিন নৌবাহিনীর শক্তি বাড়াতে যুক্ত হবে চালকবিহীন এই জঙ্গি বিমান। এ ধরনের বিমান থেকে ভূমিতে কিংবা জাহাজে হামলা চালানো যাবে। কর্তৃপক্ষ জানিয়েছে, এক্স-৪৭বি বিমানটি অন্তত তিনবার উড্ডয়নের পর ফ্লোরিডা ও মেরিল্যান্ডের জাদুঘরে পাঠানো হবে। নৌবাহিনী এ ধরনের চালকবিহীন আরও বিমান তৈরির একটি প্রকল্প হাতে নিয়েছে। এর আওতায় আগামী তিন থেকে ছয় বছরের মধ্যে বেশ কয়েকটি চালকবিহীন বিমান তৈরি করা হবে। এক্স-৪৭বি বিমান রাডার ফাঁকি দিতে সক্ষম। এটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে বোমা বর্ষণ করতে পারবে। তবে কিছুসংখ্যক বিশেষজ্ঞ মার্কিন নৌবাহিনীর জন্য এ ধরনের জঙ্গি বিমানের আদৌ প্রয়োজন আছে কি না, সে প্রশ্ন তুলেছেন। এ বিমান কী কাজে লাগানো হবে, তা নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক চলছে। ধারণা করা হচ্ছে, চীন ও ইরানের বিরুদ্ধে এসব জঙ্গি বিমানের ব্যবহার করা হতে পারে। রয়টার্স।প্রথম আলো
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’