Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

ব্রিটেনে সাধারণ নির্বাচন :লেবার পার্টির মনোনয়ন দৌড়ে শেখ রেহানার কন্যা টিউলিপ

অনলাইন ডেস্ক পঠিত: 56 বার

প্রকাশিত: July 12, 2013 | 3:47 PM

লেবার পার্টির মনোনয়ন দৌড়ে শেখ রেহানার কন্যা টিউলিপব্রিটেনে আগামী ২০১৫ সালে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনকে সামনে রেখে ১৪ জুলাই স্থানীয় প্রতিনিধিদের ভোটে লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসনে প্রার্থী মনোনীত করা হবে। এই আসনে লেবার পার্টির পক্ষ থেকে মনোনয়ন দৌড়ে ক্যামডেনের কাউন্সিলর টিউলিপের সঙ্গে আছেন আরো দুই প্রার্থী। তারা হলেন, ক্যামডেনের আরেক কাউন্সিলর স্যালি গিমসন ও হ্যাকনি বারার ডেপুটি মেয়র সোফি লিন্ডেন। বৃহস্পতিবার লন্ডনের ইভনিং স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনকে উদ্ধৃত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, এই তিনজনের মধ্যে টিউলিপই এগিয়ে আছেন।
‘হ্যাম্পস্টেডে লেবার পার্টির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভাগ্নি’ শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়, ১৯৯২ সাল থেকেই এ আসনে লেবার দলের হয়ে জয় পেয়ে আসছিলেন সাবেক অভিনেত্রী গ্লেন্ড জ্যাকসন। তিনি সমপ্রতি অবসরে যাওয়ার ঘোষণা দেয়ায় এবার নতুন প্রার্থীকে মনোনয়ন দেয়া হবে। ইভনিং স্ট্যান্ডার্ডকে টিউলিপ বলেন, স্থানীয় জনগণের সঙ্গে সম্পৃক্ততাই তাকে পার্লামেন্ট নির্বাচনে লড়ার উত্সাহ যুগিয়েছে। ২০১০ সালে দলের নেতা নির্বাচনে অ্যাড মিলিব্যান্ডের পক্ষে কাজ করার সুবাদে এবার মনোনয়ন পাওয়ার ব্যাপারেও যথেষ্ট আশাবাদী টিউলিপ। ২০১০ সালের মে মাসে ক্যামডেন কাউন্সিলে প্রথম বাঙালি নারী হিসাবে কাউন্সিলর নির্বাচিত হন টিউলিপ। শফিক সিদ্দিক ও শেখ রেহানার মেয়ে টিউলিপ লেবার পার্টির একজন সক্রিয় কর্মী। তিনি ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। কিংস কলেজ থেকে রাজনীতি ও সরকারি নীতি বিষয়েও আরেকটি স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন তিনি।
সমপ্রতি ক্রিশ্চিয়ান পার্সি নামের এক ব্রিটিশ ব্যবস্থাপনা পরামর্শকের সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ। গত সপ্তাহে লন্ডনে তাদের বিবাহোত্তর সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ